News Flash

  • Home
  • Uncategorized
  • সাড়ে বার লক্ষ টাকার সোনার বিসুকটসহ পুলিশের জালে আটক পাচারকারী
Image

সাড়ে বার লক্ষ টাকার সোনার বিসুকটসহ পুলিশের জালে আটক পাচারকারী

আগরতলা, ১২ নভেম্বর (হি.স.)৷৷ সোনার বিসুকট সহ এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে৷ দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন বিষ্ণুপুর সীমান্ত দিয়ে পাচার বাণিজ্য চলছিল৷ অবশেষে আজ বৃহস্পতিবার একজনকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ৷


উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, বাংলাদেশ থেকে সোনা পাচার হচ্ছে প্রতিনিয়ত৷ সীমান্তে বিএসএফ জওয়ানরা সরে গেলেই পাচারকারীরা এ-পাড়ে চলে আসে৷ তিনি বলেন, কদমতলা থানাধীন বিষ্ণুপুর এলাকার বাসিন্দা নগেন্দ্র দাস (৫৭)-এর কাছ থেকে ২৪০ গ্রাম ওজনের একটি সোনার বিসুকট উদ্ধার হয়েছে৷ এর বাজারমূল্য আনুমানিক ১২ লক্ষ ৫০ হাজার ৫০০ টাকা৷


তাঁর কথায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ অভিযানে নেমে নগেন্দ্র দাসকে গ্রেফতার করা হয়েছে৷ বাইসাইকেলে চেপে যাওয়ার সময় তাকে আটক করে তল্লাশি চালানো হয়েছিল৷ বাইসাইকেলের সিটের নীচে কাপড় দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার হয়েছে সোনার বিসুকট৷ তিনি বলেন, ২০১৩ সালেও নগেন্দ্র দাস সোনা পাচারের জন্য গ্রেফতার হয়েছিল৷ তখন তার কাছ থেকে ৩০০ গ্রাম ওজনের তিনটি সোনার বিসুকট উদ্ধার হয়েছিল৷

উত্তর ত্রিপুরার পুলিশ সুপারের দাবি, বাংলাদেশের মৌলভিবাজার এলাকা থেকে পাচারকারীরা ত্রিপুরায় প্রবেশ করে৷ ওই সোনার বিসুকট ধর্মনগর মোটর স্ট্যান্ডে অন্য এক পাচারকারীকে দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল নগেন্দ্র৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে৷
ভানুপদ চক্রবর্তী বলেন, নগেন্দ্র দাস পেশায় কৃষিজীবী৷ অসমেও জমি রয়েছে তার৷ সেই জমিতেই কৃষিকাজ করেন৷ আর্থিক দিক দিয়ে নগেন্দ্র স্বচ্ছল নন৷ পাচারের সামগ্রী আদান-প্রদানের কাজে নিযুক্ত তিনি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top