News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দুর্ঘটনায় আহত সাত
Image

পৃথক স্থানে যান দুর্ঘটনায় আহত সাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ চড়িলাম, ১২ নভেম্বর৷৷ রাজ্যে পথ ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ আমবাগান এলাকায় একটি বাইক ও গাড়ির মধ্যে সংঘর্ষে দু’’জন গুরুতরভাবে আহত হয়েছেন৷জানা গেছে একটি দ্রুতগামী গাড়ি বাইককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ স্থানীয় লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে যান৷ খবর পাঠানো হয় দমকল বাহিনী এবং পুলিশকে৷ খবর পেয়ে দমকল বাহিনী এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ আহত বাইক চালক এবং আরোহীকে উদ্ধার করে দমকল বাহিনীর জওয়ানরা আইজিএম হাসপাতালে নিয়ে যায়৷প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাড়িচালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ গাড়িটি আটক করার জন্য পুলিশি তৎপরতা শুরু করেছে৷এদিকে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বটরশি বাজার এলাকায় বাইক এবং বাই সাইকেলের সংঘর্ষে দুইজন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ জানা যায় একটি দ্রুতগামী বাইক একটি বাইসাইকেল কে ধাক্কা দেয়৷ তাতে দুজন গুরুতরভাবে আহত হন৷ ঘটনার পর পর স্থানীয় লোকজনরা দমকল বাহিনীর জওয়ানদের খবর দেন৷খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে তারা চিকিৎসাধীন৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷


বৃহস্পতিবার সন্ধ্যায় চড়িলাম পরিমল চৌমুহনী এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ উদয়পুর থেকে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে চড়িলাম পরিমল চৌমুহনী এলাকায় এসে একটি অটো গাড়ি চার চাকার লড়ির নিচে ঢুকে যায়৷ এমন সময় হোটেলে কিছু মানুষ থাকায় সঙ্গে সঙ্গে তারা ছুটে এসে অটো গাড়িটিকে বের করার চেষ্টা করে ব্যর্থ হয়৷ কিছুক্ষণের মধ্যেই পরিমল চৌমুহী বাজার থেকে বহু মানুষ ছুটে এসে অটো গাড়িতে থাকা যাত্রীদের রক্তাক্ত অবস্থায় টেনে বের করে৷খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ ও বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে৷ বিশ্রামগঞ্জ থেকে সাথে সাথেই অগ্ণিনির্বাপক কর্মীরা এসে আহতদের বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়৷আহতদের প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা বেগতিক দেখে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তথা ডাঃ রতন দেববর্মা তাদেরকে জিবিপি হাসপাতালে রেফার করে দেয়৷ গাড়িতে থাকা যাত্রীরা হলেন ঝুটন দেবনাথ, ৭২ বছর৷ গৌতম দেবনাথ, ৩৫ বছর মঞ্জু দেবনাথ, ৩৫ বছর উদয়ন দেবনাথ, কনিকা নাথ ভৌমিক৷ অটো চালক প্রহল্লাদ চক্রবর্তী ( পলো) মারাত্মক ভাবে জখম হয়৷আহত পাঁচজনের বাড়ি দক্ষিন চড়িলাম এলাকায়৷আহতদের পৌঁছানোর পর বিশালগড় থেকে অগ্ণিনির্বাপক দপ্তরের গাড়িটি পৌঁছলে কর্মীদের কিল ঘুসি মারতে থাকে এলাকবাসীরা৷প্রাণ বাঁচাতে অগ্ণিনির্বাপক কর্মী রা বিশ্রামগঞ্জের দিকে ছুটে যায়৷তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top