News Flash

  • Home
  • Uncategorized
  • পথপার্শ্ব থেকে মাটির প্রদীপ কিনে স্থানীয়ভাবে উৎপাদিত সামগ্রী ক্রয় করে অসমের আর্থিক বুনিয়াদ মজবুত করার আহ্বান মুখমন্ত্রী সনোয়ালের
Image

পথপার্শ্ব থেকে মাটির প্রদীপ কিনে স্থানীয়ভাবে উৎপাদিত সামগ্রী ক্রয় করে অসমের আর্থিক বুনিয়াদ মজবুত করার আহ্বান মুখমন্ত্রী সনোয়ালের

গুয়াহাটি, ১৩ নভেম্বর (হি.স.) : স্থানীয়ভাবে উৎপাদিত সামগ্রী ক্রয় করে রাজ্যের আর্থিক বুনিয়াদ মজবুত করার আহ্বান জানিয়েছেন মুখমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। পাশাপাশি তিনি দীপান্বিতার প্রাক্কালে রাজ্যের বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকা, পাহাড়-সমতলের সর্বশ্রেণির জনসাধারণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার গুয়াহাটির নীলাচল পাহাড়ের পাদদেশে কামাখ্যাগেট সংলগ্ন পথ দিয়ে পার্শ্ব থেকে মাটির প্রদীপ কিনে বিক্রেতা মনোরঞ্জন বৈশ্য, সাবিত্রী দাস, মণ্টি বরুয়াদের কাছে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল স্লোগানে সাড়া দিতে অসমমবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

দীপাবলির প্রাক্কালে কামাখ্যাগেটের পাশে বহু মানুষ স্থানীয়ভাবে মাটি দিয়ে তৈরি দৃষ্টিনন্দন রংবেরঙের নানা নকশার স্তূপাকৃত প্রদীপের পসরা নিয়ে বসেছেন। সেই রাস্তা দিয়ে কনভয় সহ যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। আচমকা গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি মনোরঞ্জন বৈশ্য, সাবিত্রী দাসদের দোকান থেকে তিনশো সত্তর টাকার মাটির প্রদীপ কিনেছেন।

সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী সনোয়াল বলেন, যাঁরা অক্লান্ত কষ্ট করে সামগ্রী তৈরি করেছেন, সেই সব স্থানীয় মৃৎশিল্পীদের হাতে গড়া প্রদীপ কিনে খুবই আনন্দ উপভোগ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোকাল ফর লোকাল গ্লোভালের ডাক দিয়েছেন। তাই স্থানীয়ভাবে উৎপাদিত সামগ্রী নিয়ে আমাদের গৌরবান্বিত হতে হবে। স্থানীয় উৎপাদিত সামগ্রীকে উন্নতমানের বলে বিশ্ববাজারে প্রতিষ্ঠিত করতে পারে তার জন্য আমাদের সকলের লক্ষ্য স্থির করা দরকার। তিনি বলেন, এর জন্য রাজ্যের সকলকে সম্মিলিত প্রয়াস চালাতে হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজরিকা এবং সরকারি সংশ্লিষ্ট আধিকারিকগণ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top