News Flash

  • Home
  • Uncategorized
  • আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরােগ্য যােজনা : ত্রিপুরায় ৮২ সুবিধাভােগী প্রকল্পের ই-কার্ড পেয়েছেন এবং ৭৫ হাজার সুবিধাভোগী চিকিৎসিত হয়েছেন
Image

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরােগ্য যােজনা : ত্রিপুরায় ৮২ সুবিধাভােগী প্রকল্পের ই-কার্ড পেয়েছেন এবং ৭৫ হাজার সুবিধাভোগী চিকিৎসিত হয়েছেন

আগরতলা, ১২ নভেম্বর (হি. স.) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনায় ত্রিপুরায় ৮২ সুবিধাভােগী প্রকল্পের ই-কার্ড পেয়েছেন৷ তাঁদের মধ্যে ৭৫ হাজার সুবিধাভোগী এই প্রকল্পের আওতায় চিকিৎসা পেয়েছেন৷


প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরােগ্য যােজনা ২০১৮ সালের ২৩ সেপ্ঢেম্বর ২০১৮ উদ্বোধন করেছিলেন৷ একই দিনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যে এই যােজনার শুভ সূচনা করেছিলেন৷ আয়ুষ্মন ভারত প্রধানমন্ত্রী জনআরােগ্য যােজনায় রাজ্যের সুবিধা লাভে উপযুক্ত পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য পরিবার পিছু বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবার সুবিধা রয়েছে৷ ত্রিপুরার প্রায় ৫ লক্ষ পরিবার প্রধানমন্ত্রী জনআরােগ্য যােজনায় অন্তর্ভুক্ত হয়েছে৷ এই প্রকল্পের পরিষেবার জন্য ই-কার্ড রাজ্যের সমস্ত তালিকাভুক্ত হাসপাতাল অথবা কমন সার্ভিস সেন্টারগুলিতে করিয়ে নেওয়া যায়৷


এর জন্য রাজ্যের নির্বাচিত পরিবারগুলােকে প্রধানমন্ত্রীর চিঠি, রেশন কার্ড, আধারকার্ড এবং পূর্বের সচল (২০১৬ বা তার পর ইস্যু করা) আরএসবিওয়াই কার্ড দেখিয়ে এই প্রকল্পের ই-কার্ড ইস্যু করিয়ে নিতে হবে৷ এছাড়া, শিশুর জন্মের পর বার্থ সার্টিফিকেট দেখিয়ে এবং বিবাহ সূত্রে নতুন সদস্য পরিবারে যােগ হলে বিবাহ প্রমাণ পত্র দেখিয়ে প্রকল্পের ই-কার্ড ইস্যু করিয়ে নিতে হবে৷ প্রত্যেক সদস্যের জন্য আলাদা ই-কার্ড ইস্যু করা হচ্ছে৷

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর জানিয়েছে, ত্রিপুরায় ও বহিঃরাজ্যের বিভিন্ন তালিকাভুক্ত হাসপাতালে প্রকল্পের সুবিধা উপলব্ধ রয়েছে৷ এই প্রকল্পে পরিবারের সদস্য সংখ্যা, লিঙ্গ অথবা বয়সের কোন সীমা নেই৷ এই কর্মসূচিতে রাজ্যের ৮৮টি সরকারি হাসপাতাল এবং ২টি বেসরকারি হাসপাতালকে তালিকাভুক্ত করা হয়েছে৷ এই প্রকল্পে প্রধানমন্ত্রী জনআরােগ্য যােজনা অন্তর্ভুক্ত রাজ্যের ও বহিঃরাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে পরিষেবা গ্রহণ করার সুযােগ রয়েছে৷ এছাড়া সুবিধাভােগীরা ১৫৭৩টি চিকিৎসাজনিত এবং অস্ত্রোপচারজনিত প্যাকেজের সুবিধা পাওয়ার যােগ্য৷ এ বিষয়ে বিস্তারিত জানতে টোল ফ্রি হেল্পলাইন ১৪৫৫৫ (ন্যাশনাল) / ১৮০০৩৪৫৩৭৯৭ (ত্রিপুরা) নম্বর-এ যে কোনও সময় যােগাযােগ করা যাবে বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে৷
স্বাস্থ্য দফতর ৯ নভেম্বর ২০২০ পর্যন্ত এই প্রকল্পের সাফল্য তুলে ধরেছে৷ দফতর জানিয়েছে, প্রকল্পের শুরু থেকে ২০২০ সালের ৯ নভেম্বর পর্যন্ত রাজ্যের তালিকাভুক্ত হাসপাতাল এবং কমন সার্ভিস সেন্টার থেকে ১১,৪৪,৫৬১টি গােল্ডেন কার্ড বা ই-কার্ড ইস্যু করা হয়েছে৷ ত্রিপুরায় ৮২ সুবিধাভােগী প্রকল্পের ই-কার্ড পেয়েছেন৷ ইতিমধ্যে ৭৫,৩০৫ জন সুবিধাভােগী এই প্রকল্পে চিকিৎসিত হয়েছেন এবং এর মধ্যে মােট ৩৩৮ জন বহিঃরাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে পরিষেবা পেয়েছেন৷ দফতর জানিয়েছে, এই প্রকল্পে প্রায় ৩৩ কোটি ৬৫ লক্ষ টাকার দাবি নিষ্পত্তি করা হয়েছে৷
এছাড়া সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, রাজ্য সরকার বুনিয়াদি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছে৷ করোনার জন্য সুকলগুলি বন্ধ রয়েছে৷ বিগত সরকারের সময় প্রি-প্রাইমারি সুকল ছিলো ৯টি৷ বর্তমান সরকারের আমলে বেড়ে হয়েছে ৮৮টি৷ ৮৮টিতে ছাত্রছাত্রী রয়েছে ৩,১৩৫ জন৷ তাদের প্রত্যেককে ছবি আঁকার জন্য ৪০০ টাকা মূল্যের কিট বাড়িতে পৌঁছে দেওয়া হবে৷ এতে শিক্ষা দপ্তরের মোট ব্যয় হবে ১২ লক্ষ ৫৪ হাজার টাকা৷ তিনি জানান, করোনার কারণে এখন মিড ডে মিল বন্ধ৷ গতমাস পর্যন্ত প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয়েছে৷ অক্টোবর মাস থেকে তাদের বাড়িতে চাল ও ডাল পৌঁছে দেওয়া হচ্ছে৷ এখন সব্জির সাথে মাশরুম দেওয়া হবে৷ এটা পাইলট প্রজেক্ট৷ রাজ্য সরকার এই প্রজেক্ট সর্বপ্রথমে উদয়পুরের জামজরি সুকলে বাস্তবায়ন করবে৷ এই সুকলে ছাত্রছাত্রী রয়েছে ৭১২ জন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top