News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘণ্টা পরিষেবা চালুর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Image

পাঁচটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘণ্টা পরিষেবা চালুর সিদ্ধান্ত রাজ্য সরকারের

আগরতলা, ১১ নভেম্বর (হি.স.)৷৷ ত্রিপুরায় পাঁচটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ২৪ ঘণ্টা স্বাস্থ্য পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ওই পাঁচটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে চারটি এডিসি এলাকায় রয়েছে৷ এদিকে, গোমতি জেলার প্রত্যন্ত এলাকার সরকারি প্রকল্প বাস্তবায়নের খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পাঁচটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ২৪ অ ৭ স্বাস্থ্য পরিষেবা চালু করা হবে৷সেগুলি হল ধলাই জেলার জামথুম, পশ্চিম ত্রিপুরার হেজামারা, লেফুঙ্গা এবং দক্ষিণ ত্রিপুরার মনুঘাট ও রাধানগর পিএইচসি৷ সাথে তিনি যোগ করেন, ওই পাঁচটির মধ্যে চারটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এডিসি এলাকার অন্তর্গত৷ সংশ্লিষ্ট পাঁচটি এলাকার মানুষ সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবেন৷ তাঁর দাবি, প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ত্রিপুরা সরকার বদ্ধপরিকর৷
এদিকে, আজ চেলাগাংয়ে গ্রাম সমিতির সদস্যদের সাথে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন৷ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলি বাস্তবায়নের বিষয়ে তাঁদের কাছ থেকে খোঁজখবর নিয়েছেন তিনি৷ সরকারি প্রকল্পগুলির সুবিধা যাতে আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারে সদস্যদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

আরেকটি টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, সরকারি প্রকল্প অন্তিম ব্যক্তির কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া ত্রিপুরা সরকারের উদ্দেশ্য৷ তাই, জনসাধারণের কাছে সেই প্রকল্পগুলি পৌঁছে যাচ্ছে কি না তা সরেজমিনে খতিয়ে দেখতে সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে চেলাগাং ভিসি কার্যালয় পরিদর্শন করেছি৷ তিনি দাবি করেছেন, জামথুমের মতো এই এলাকায়ও সরকারি প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে৷
এদিন তিনি আরও জানিয়েছেন, চেলাগাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রও পরিদর্শনে গিয়েছিলাম৷ সেখানকার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেছি৷ কোভিড পরিস্থিতিতে যে ভাবে আমাদের স্বাস্থ্যকর্মীরা মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন তা অভূতপূর্ব, প্রশংসা করে বলেন মুখ্যমন্ত্রী৷


এদিকে, আজ চেলাকাহাম হাইসুকলে পৌঁছে বাচ্চাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী৷ তাদের সাথে কথা বলে ভীষণ আনন্দিত হয়েছেন তিনি৷ তাঁর দাবি, সুকলের ছাত্রছাত্রীদের কাছে বিভিন্ন সমস্যার কথা শুনেছি এবং সেই সমস্যাগুলি মেটানোর ব্যাপারে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি৷ তিনি টুইট করে বলেন, শিশুরাই ত্রিপুরার ভবিষ্যত৷ তাদের যাতে কোনও সমস্যার সম্মুখীন না হতে হয় তা খেয়াল রাখা আমাদের কর্তব্য৷
এদিন মুখ্যমন্ত্রী সমস্ত ডিভিশনের কাজের পর্যালোচনা রিপোর্ট নিয়েছেন৷ এলাকায় পানীয় জলের সমস্যা দূরীকরণে ডিডব্লিউএস বিভাগের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি৷ একই সঙ্গে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং তাঁদের সমস্যা সমাধানে যত্নশীল হতে হবে৷
মুখ্যমন্ত্রী বলেন, অন্ত্যোদয় বিচার ধারা থেকে ত্রিপুরা সরকার রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যেতে প্রতিজ্ঞাবদ্ধ৷ তাই, আজ রাজ্যের মুখ্যসচিব, অন্যান্য বড় দফতরের সচিব, জেলা ও স্থানীয় প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে যতনবাড়ি টিসিইসিএল ডাকবাংলোয় বৈঠক করেছি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top