News Flash

  • Home
  • Uncategorized
  • দুবাইয়ে শুরু টি–টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন
Image

দুবাইয়ে শুরু টি–টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন

দুবাই, ১২ নভেম্বর (হি. স.): আইপিএল শেষে এবার শুরু টি–টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন। বৃহস্পতিবার দুবাইয়ে  টি–টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন শুরু করল আইসিসি । টি–টোয়েন্টি বিশ্বকাপের সফল আয়োজনের ব্যাপারে আশাপ্রকাশ করেন বিসিসিআই সভাপতি সৌরভ। পাশাপাশি জানান, টুর্নামেন্ট সফল করতে একযোগে কাজ করবে আইসিসি এবং বিসিসিআই।

আগামী বছর এই সময়ই ভারতে বসতে চলেছে ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপের  আসর। অর্থাৎ হাতে আর মাত্র বছরখানেক। করোনা সংক্রমণের মধ্যেই সারতে হবে প্রস্তুতি । এই অবস্থায় দুবাইয়ে একটি অনুষ্ঠানে আসন্ন এই টি–টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন শুরু করল আইসিসি। বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি সচিব জয় শাহ, আইসিসির চিফ এগজিকিউটিভ‌ মানু সহনি ।

অনুষ্ঠান মঞ্চ থেকে সৌরভ বলেন, ‘‌‘পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারাটা খুবই সম্মানের। ‌১৯৮৭ সাল থেকে ভারত সফলভাবে বিভিন্ন আইসিসি ইভেন্টের আয়োজন করে এসেছে। আমার মনে হয় ক্রিকেটাররাও ভারতে খেলার জন্য মুখিয়ে থাকবেন।’‌’‌ এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘‌‘‌আগে ক্রিকেটার হিসেবে আইসিসি ইভেন্টে যোগ দিয়ে বুঝেছি, এই সময় গোটা বিশ্বে কতটা উত্তেজনা থাকে। প্রত্যেকটি খেলায় লক্ষ লক্ষ মানুষের নজর থাকে। তবে এবার আমি প্রশাসক হিসেবে সফলভাবে ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী।’‌’‌

 একই সুর শোনা গিয়েছে বিসিসিআই সচিব জয় শাহের গলাতেও। তিনি জানান, টুর্নামেন্ট সফল করতে ভারতীয় বোর্ড সমস্তরকম চেষ্টা করবে।

উল্লেখ্য,  চলতি বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু করোনার কারণে তা বাতিল হয়ে যায়। পরিবর্তে জানানো হয়, ২০২২ সালের টি–২০ বিশ্বকাপ আয়োজিত হবে সেদেশে। অন্যদিকে জানানো হয়, ভারতেই আয়োজন করা হবে ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top