News Flash

  • Home
  • Uncategorized
  • পোস্টাল ব্যালট পুনরায় গোনা হোক, দাবি তেজস্বীর
Image

পোস্টাল ব্যালট পুনরায় গোনা হোক, দাবি তেজস্বীর

পাটনা, ১২ নভেম্বর (হি. স.): বিজেপি নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের কাছে হেরে গণনায় কারচুপির অভিযোগ তুললেন আরজেডি নেতা তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে তিনি পোস্টাল ব্যালট পুনরায় গণনা করার আর্জি জানিয়েছেন। বিশেষ করে সেই সব কেন্দ্রে পোস্টাল ব্যালটে গণনার আর্জি জানিয়েছেন যেখানে শেষ পর্যন্ত বোঝা যাচ্ছিল না কে জিতবে। লালু পুত্র অভিযোগ বিহার বিধানসভা নির্বাচনে ১৫ টি এমন আসন রয়েছে যেখানে অত্যন্ত অল্প ভোটের ফারাকে জিতে বেরিয়ে গিয়েছে বিজেপি। সেখানে ভোটের ফারাক মাত্র ০.১ শতাংশ। এন ডি এ যেখানে ভোট পেয়েছে সব মিলিয়ে ৩৭.৩ শতাংশ সেখানে মহাজোট পেয়েছে ৩৭.২ শতাংশ বলে দাবি করেছেন তিনি। বিহার রাজনীতির উদীয়মান নক্ষত্র তেজস্বীর দাবি, যদি শতাংশকে সংখ্যায় পরিণত করা হয় তবে দেখা যাবে ১২, ২৭০ ভোট। ১৫ টি আসনে কি করে জিতে বেরিয়ে যায় বিজেপি। বহু পোস্টাল ব্যালটের গণনা বাতিল করে দেওয়া হয়েছে। অবিলম্বে সেই পোস্টাল ব্যালট গুনতে হবে। এর ভিডিওগ্রাফিও করা প্রয়োজন। ক্ষমতা ব্যবহার করে পেছনের দরজা দিয়ে সরকার গড়েছে নীতীশ কুমার।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top