News Flash

  • Home
  • Uncategorized
  • বিহার নির্বাচনে বিজেপি জোটের জয়, খুশির জোয়ারে ভাসল ত্রিপুরা
Image

বিহার নির্বাচনে বিজেপি জোটের জয়, খুশির জোয়ারে ভাসল ত্রিপুরা

আগরতলা, ১১ নভেম্বর (হি.স.)৷৷ বিহার নির্বাচন এবং অন্য ১১টি রাজ্যে উপ-নির্বাচনের ফলাফলে আবারও প্রমাণিত হয়েছে সারা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরই আস্থা রয়েছে৷ আজ বুধবার আগরতলার বিজয় মিছিল শুরু করার আগে এভাবেই উছ্বাস প্রকাশ করেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত৷ বিহারে বিজেপি জোটের মহা বিজয়ে ত্রিপুরায় শাসক সমর্থিতরা খুশির জোয়ারে ভেসেছেন৷ সুবিশাল মিছিল থেকে বার্তা দেওয়া হয়েছে, ওই জয় আগামীতে ত্রিপুরায় পুর এবং এডিসি নির্বাচনে বিজেপির বিজয় সুনিশ্চিত করবে৷ এদিন সারা ত্রিপুরায় বিভিন্ন মণ্ডলে বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে৷


পাপিয়া দত্ত বলেন, সারা দেশ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা প্রদর্শন করছে৷ তার প্রমাণ বিহার নির্বাচনে বুথ ফেরত সমীক্ষা ভুল প্রমাণিত করে দৃষ্টান্ত স্থাপন করেছে৷ তাঁর কথায়, বিহার নির্বাচন এবং ১১টি অন্য রাজ্যে উপ-নির্বাচনী ফলাফল সারা দেশের বিজেপি সমার্থকদের উজ্জীবিত করেছে৷ সমগ্র ত্রিপুরাবাসী এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছে৷
এদিকে বিজেপির পশ্চিম ত্রিপুরা জেলা সভাপতি বলেন, বিহার নির্বাচনের ফলাফল পশ্চিমবঙ্গে সরাসরি প্রভাব ফেলবে৷ সাথে আগামীতে ত্রিপুরায় পুর এবং এডিসি নির্বাচনে বিজেপির জয় সুনিশ্চিত করবে৷ তাঁর কথায়, জনগণের আস্থা ভারতকে আরও শক্তিশালী করতে রসদ জুগাবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্বনির্ভর ভারত গড়ে তুলতে সাহায্য করবে৷
এদিন প্রদেশ বিজেপি-র উদ্যোগে বিহার নির্বাচন জয়লাভের জন্য বিজয় মিছিলের আয়োজন করা হয়েছিল৷ প্রদেশ সভাপতি ড় মানিক সাহা সহ শীর্ষ নেতৃবৃন্দ ওই মিছিলে যোগদান করেছেন৷ পদযাত্রার পাশাপাশি বাইক মিছিল জয়ের উৎসাহকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top