News Flash

  • Home
  • Uncategorized
  • নীতীশ ও সুশীলকে কখনই সমর্থন নয় : চিরাগ পাসোয়ান
Image

নীতীশ ও সুশীলকে কখনই সমর্থন নয় : চিরাগ পাসোয়ান

পাটনা, ১১ নভেম্বর (হি.স.): পুনরায় বিহারের কুর্সিতে বসতে চলেছেন নীতীশ কুমার। সবকিছু ঠিকঠাক থাকলে বিহারের উপ-মুখ্যমন্ত্রী হতে চলেছেন সুশীল মোদীই। কিন্তু, নীতীশ ও সুশীলকে কখনই সমর্থন করবেন না বলে জানিয়ে দিলেন লোক জনশক্তি পার্টির সভাপতি চিরাগ পাসোয়ান। তবে, কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁরা সমর্থন করবেন সেটাও জানিয়েছেন চিরাগ। বিহার বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি লোক জনশক্তি পার্টি। মাত্র একটি আসনে জয়লাভ করেছে চিরাগের দল।

বুধবার বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে চিরাগ বলেছেন, ”বিহারবাসীর ভালোবাসায় আপ্লুত, প্রায় ২৫ লক্ষ ভোটার ‘বিহার প্রথম, বিহারি সর্বাগ্রে’-কে সমর্থন করেছেন। নির্বাচনে একা লড়ে আমরা ৬ শতাংশ ভোট নিশ্চিত করেছি। আমরা সাহস দেখিয়েছি।’ নীতীশ ও সুশীলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে চিরাগ বলেছেন, ‘নীতীশ ও সুশীল মোদীকে সমর্থন করার কোনও প্রশ্নই ওঠে না। তিনি (নীতীশ কুমার) যদি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হন, রাজ্যস্তরে আমার কোনও সমর্থন থাকবে না। তবে, কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁরা সমর্থন করব।’

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top