News Flash

  • Home
  • Uncategorized
  • এসপিও নিয়োগ নিয়ে অসন্তোষ প্রার্থীদের বিক্ষোভ, পথ অবরোধ
Image

এসপিও নিয়োগ নিয়ে অসন্তোষ প্রার্থীদের বিক্ষোভ, পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১০ নভেম্বর৷৷ এসপিও পদে নিয়োগের নামে বেকার যুবক যুবতিদের সাথে রসিকতা ও হয়রানির অভিযোগ বিলোনিয়া পুলিশ লাইনের বিরুদ্ধে৷ আজ সন্ধ্যা ৫ টা থেকে প্রায় ৩ ঘন্টা ধরে বিলোনিয়া পুলিশ লাইনের সামনে চলে পথ অবরোধ এবং আন্দোলন৷এতে করে কিছুক্ষণের জন্য রাস্তার দু’ধারে বেশ কয়েকটি যানবাহন আটকা পড়ে যায়৷
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিলোনিয়া থানা থেকে ওসি ইনচার্জ স্মৃতিকান্ত বর্ধন সহ বিশাল পুলিশবাহিনী৷ তিনি আন্দোলনকারী বেকার যুবক- মযুবতীদের বোঝানোর চেষ্টা করেন৷ বেকাররা বলছেন পুনরায় তারা আবার আগামীকাল এই পুলিশ লাইনে আসবেন ডকুমেন্ট চেকআপের জন্য৷ এবং কেন তাদের লিস্টে নাম নেই তা জানতে হবে৷ যুবক যুবতীদের অভিযোগ গতকাল তাদেরকে বিলোনিয়া থানা থেকে ফোন করা হয়েছিল, আজকে আসার জন্য৷


কিন্তু তারা আসার পর সকাল থেকে সারাদিন অতিবাহিত হবার পর সন্ধ্যায় তাদের জানিয়ে দেওয়া হয় তাদের লিষ্টে নাম নেই৷ আজ সকাল থেকে তাদেরকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ লাইনে বসিয়ে রাখা হয়েছে আশ্বাস দিয়ে দিয়ে৷ যুবক যুবতীদের অভিযোগ যদি লিস্টের নাম না থাকে তাহলে তাদেরকে গতকাল কেন ফোন করা হয়েছিল পুলিশ লাইনে আজ আসার জন্য৷
যুবক যুবতীদের অভিযোগ আজ সন্ধ্যা পাঁচটার পর তাদেরকে পুলিশ লাইন থেকে এক প্রকার গা ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়৷ এনিয়ে তারা বিলোনিয়া কলেজ স্কয়ারস্থিত পুলিশ লাইনের সামনে আন্দোলন করে পথ অবরোধে সামিল হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top