News Flash

  • Home
  • Uncategorized
  • বিকল্প মসজিদের জন্য ৩০ লক্ষ টাকা মঞ্জুর, সোনামুড়া সীমান্তে শুরু বেরা নির্মাণের কাজ
Image

বিকল্প মসজিদের জন্য ৩০ লক্ষ টাকা মঞ্জুর, সোনামুড়া সীমান্তে শুরু বেরা নির্মাণের কাজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ সোনামুড়া মহকুমার বক্সনগর এর কোড শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ পুনরায় শুরু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ কলসি মুড়া গ্রাম পঞ্চায়েতে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় একটি মসজিদ রয়েছে৷


কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মসজিদ ভাঙার প্রয়োজনীয়তা দেখা দেয়৷ তাতে তীব্র আপত্তি জানান সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন রা৷সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের লোকদের তীব্র আপত্তির কারণে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ রাখতে হয়৷ শেষ পর্যন্ত সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য প্রশাসনের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়৷


এজন্য এগিয়ে আসে ওয়াকফ বোর্ডের কর্মকর্তারাও৷প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ক্রমে বিকল্প একটি মসজিদ তৈরির জন্য প্রশাসনের তরফ থেকে ৩০ লক্ষ টাকা মঞ্জুর করা হয়৷ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই টাকা ওয়াকফ বোর্ডের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়৷ এ উপলক্ষে সীমান্ত এলাকায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহাদুর ইসলাম মজুমদার মহকুমা শাসক ব্লক আধিকারিক প্রশাসনের কর্মকর্তারা৷ জনপ্রতিনিধিরাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ সকলের উপস্থিতিতে মসজিদ তৈরির জন্য ৩০লক্ষ টাকা তুলে দেওয়া হয়৷ দীর্ঘদিনের এই বকেয়া সমস্যা সমাধানের পথ উন্মুক্ত শীঘ্রই বক্সনগর সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ শুরু করা সম্ভব হবে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top