News Flash

  • Home
  • Uncategorized
  • স্বনির্ভর পরিবার যোজনা আনছে রাজ্য সরকার
Image

স্বনির্ভর পরিবার যোজনা আনছে রাজ্য সরকার

আগরতলা, ৯ নভেম্বর (হি.স.)৷৷ ভোকাল ফর লোকাল স্লোগানকে সামনে রেখে দীপাবলিতে স্থানীয় শিল্পীদের তৈরি পণ্য কেনার জন্য আবেদন জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ সোমবার তাঁর সরকারি বাসভবনে বিভিন্ন শিল্পীরা নিজেদের হাতে তৈরি পণ্যের প্রদর্শনী করেছেন৷ মুখ্যমন্ত্রী ত্রিপুরায় তৈরি পণ্যের উৎকর্ষতা দেখে অভিভূত হয়েছেন৷ তিনি সকলের প্রশংসা করে বলেন, ত্রিপুরায় তৈরি পণ্য দেশের অন্য যে-কোনও রাজ্যের পণ্যের তুলনায় কোনও অংশেই কম আকর্ষণীয় নয়৷ তিনি জানিয়েছেন, ত্রিপুরা সরকার স্বনির্ভর পরিবার যোজনা আনছে৷ আগামী ২/৩ মাসের এর মধ্যে রূপরেখা তৈরি হয়ে যাবে৷


মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার শিল্পীরা প্রতিভায় কোনও অংশেই কম যান না৷ তাঁদের সৃষ্টি দেখে চোখ জুড়িয়ে যায়৷ তিনি বলেন, হস্তশিল্প এবং হস্ততাঁত শিল্পের কারিগরদের তৈরি পণ্য দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে প্রশংসার যোগ্য৷ তাই ত্রিপুরাবাসীর উচিত স্থানীয় শিল্পীদের তৈরি পণ্য ক্রয় করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল স্লোগানকে সফল করা৷

তাঁর কথায়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের ব্যবহৃত শাড়ি রাজ্য সরকার সরবরাহ করে৷ প্রত্যেক কর্মীকে বছরে চারটি করে শাড়ি দেওয়া হচ্ছে৷ সে হিসাবে ১০ হাজার অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য বছরে ৪০ হাজার শাড়ির চাহিদা রয়েছে৷ সেই শাড়ি বহিঃরাজ্য থেকে ক্রয় করা হচ্ছে৷ কিন্তু এখন ত্রিপুরা সরকার স্থানীয় পণ্য ক্রয় করবে৷ তাঁর দাবি, পূর্বাশা-র মাধ্যমে ওই শাড়ি ক্রয় করা হবে৷ সাথে তিনি যোগ করেন, বিভিন্ন হাসপাতালে কর্মরত স্বাস্থ্য কর্মীদের পোশাক স্থানীয় কারিগরদের কাছ থেকেই ক্রয় করা হবে৷
এদিন তিনি জানিয়েছেন, উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে হস্ততাঁত শিল্পের শো-রুম খোলা হবে৷ দীপাবলিতে ওই শোরুমের উদ্বোধন করা হবে৷ তাতে, স্থানীয় পণ্যের প্রচার সহজে করা যাবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top