News Flash

  • Home
  • Uncategorized
  • মোহনপুরে পৃথক জায়গায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার
Image

মোহনপুরে পৃথক জায়গায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ মোহনপুরের কাঠালতলী রাবার বাগান থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত যুবকের নাম অমিত দেব৷ স্থানীয় লোকজন রাবার বাগানে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান৷ ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷


পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে৷ পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঐ এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷ এদিকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদে কাঠালতলী সহ পার্শবর্তী এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য এলাকাবাসীর দাবি জানিয়েছেন৷


এদিকে, মোহনপুরের দলদলী এলাকা থেকে এক যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত যুবকের নাম অপু সাঁওতাল৷ গত বেশ কিছুদিন ধরেই সে নিখোঁজ ছিল৷ এব্যাপারে সুন্দর টিলা আউটপোস্ট একটি নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছিল৷ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ সোমবার দলদলি এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে তার মৃতদেহটি উদ্ধার হয়েছে৷ মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এটি অস্বাভাবিক মৃত্যু হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় জনগণের কৌতূহলের সৃষ্টি হয়েছে৷পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে৷প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top