News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে হাড্ডাহাড্ডি লড়াই : এগিয়ে নীতীশের এনডিএ, সামান্য পিছিয়ে তেজস্বীর মহাজোট
Image

বিহারে হাড্ডাহাড্ডি লড়াই : এগিয়ে নীতীশের এনডিএ, সামান্য পিছিয়ে তেজস্বীর মহাজোট

নয়াদিল্লি: বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা মঙ্গলবার সকাল আটটায় শুরু হয়েছে। বিহার নির্বাচনের ভোট গণনা ৩৮ টি জেলার ৫৫ টি গণনা কেন্দ্রে করা হচ্ছে। এই নির্বাচনের ফলাফল রাজ্যের নীতিশ কুমার সরকারের ভবিষ্যত নির্ধারণ করবে। নীতীশ কুমার গত ১৫ বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রী-র দায়িত্ব পালন করছেন। প্রাথমিক গণনায় প্রবণতা অনুযায়ী তেজশ্বী যাদব-নেতৃত্বাধীন মহাজোট এবং নীতিশের নেতৃত্বাধীন এনডিএর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী আরজেডি নেতা তেজশ্বী যাদবের নেতৃত্বে পাঁচটি দলের মহাজোটের জয়ের পূর্বাভাস দিয়েছে। এই মুহুর্তে মহাজোট-র পক্ষেই জয়ের মুকুট পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল সম্পর্কিত সরাসরি আপডেট –

  • তেজশ্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোট ১১৪ শতাধিক আসনে এগিয়ে রয়েছে। এনডিএ এগিয়ে আছে ১১৯ টি আসন-এ। তেজশ্বী যাদব যদি জিতেন তবে তিনি দেশের সর্বকনিষ্ঠতম মুখ্যমন্ত্রী হবেন। তিনি মোট তিনটি রেকর্ড তৈরি করবেন। এলজেপি ৬টি এবং অন্যান্য ২টি আসনে এগিয়ে রয়েছে।

-ভোট গণনার মধ্যে তেজশ্বী যাদবের সমর্থকরা তাঁর বাড়ির বাইরে জড়ো হন। সমর্থকরা মাছ ও দই নিয়ে এসেছেন।

-বিশেষজ্ঞরা বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার মুখোমুখি হচ্ছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top