News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর চার
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর চার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি/ তেলিয়ামুড়া, ৯ নভেম্বর৷৷ চুরাইবাড়ি থানাধীন খেরেংজুড়ি এলাকার ৮ নং জাতীয় সড়কে ভয়ংকর পথ দূর্ঘটনায় আহত তিন৷ তাদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে রেফার৷ দূর্ঘটনার পর স্থানীয় জনগণ ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে পাথর ভাঙ্গার ক্রেশার মেশিন মালিকদের বিরুদ্ধে প্রতিবাদ৷


পাথর ভাঙার ক্রেশার মেশিন স্থাপনের জন্য জাতীয় সড়কে রাজমিস্ত্রির মসলার কাজ করছিলো৷আর পন্যবাহী লরিকে সাইড দিতে গিয়ে বাজার থেকে বাড়ি ফেরা এক বাইক চালক রাজমিস্ত্রির মসলার পণ্যসামগ্রী ও রাজমিস্ত্রির সাথে সজোরে ধাক্কা মেরে দুর্ঘটনাটি সংঘটিত হয়৷অবশেষে চুড়াইবাড়ি পুলিশের হস্তক্ষেপে টানা কয়েক ঘন্টা পর পথ অবরোধ প্রত্যাহার৷
ঘটনার বিবরণে প্রকাশ,উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন আসাম আগরতলা ৮ নং জাতীয় সড়কের খেরেংজুরি এলাকায় ঘটে গেল এক ভয়ংকর পথদুর্ঘটনা৷ আজ সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ চুরাইবাড়ি এলাকার বাসিন্দা আবুল হোসেন তার পালসার বাইকে নিয়ে শনিছড়া থেকে বাজার সেরে বাইকে করে বাড়ি ফিরছিলো৷ কিন্তু খেরেংজুড়ি এলাকায় আসার পর একটি পণ্যবাহী লরিকে সাইড দিতে গিয়ে জাতীয় সড়কের উপর রাজমিস্ত্রির মশলা বানানো অবস্থায় থাকা পন্য সামগ্রী ও রাজমিস্ত্রির সাথে সজোরে ধাক্কা মারে৷তাতে ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হয় বাইক চালক আবুল হোসেন (৪০) ও তার সাথে থাকা বাইক আরোহী ইদ্রিস আলী (৬৫)৷

গুরুতরভাবে আহত হয় জাতীয় সড়কের উপরে ক্রেশার মেশিনের রাজমিস্ত্রির মসলা বানানো অবস্থায় থাকা রাজমিস্ত্রি অখিল নাথ(২০)৷দূর্ঘটনাটি সংঘটিত হওয়ার পর প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি প্রেমতলা দমকল অফিসে খবর দেন৷ দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতরভাবে আহত অবস্থায় বাইক চালক আবুল হোসেন,বাইক আরোহী ইদ্রিস আলী ও রাজমিস্ত্রি অখিল নাথকে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন৷ কর্তব্যরত চিকিৎসক গুরুতরভাবে আহত তিন জনের চিকিৎসা শুরু করলেও রাজমিস্ত্রি অখিল নাথের অবস্থা গুরুতর দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ৷


এদিকে দমকল কর্মীরা জানান,৮ নং জাতীয় সড়কের নবোদয় সুকল সংলগ্ণ খেরেংজুড়ি এলাকায় ঘটে এই পথ দুর্ঘটনা৷ গুরুতরভাবে আহত তিনজনকে ঘটনাস্থল থেকে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়৷ দমকল কর্মীরা আরো জানান,আবুল হোসেন ইদ্রিস আলীকে শনিছড়া বাজার থেকে বাজার সেরে নিজ বাড়ির উদ্দেশ্যে বাইকে চেপে আসছিলেন৷ ঠিক সেই সময় খেরেংজুড়ি এলাকায় জাতীয় সড়কের অর্ধেক জায়গা নিয়ে স্থানীয় একটি ক্রেশারের রাজমিস্ত্রিরা কাজ করছিলেন৷আর ঠিক সেই সময় অপর দিক থেকে আসা একটি লরি থেকে বাঁচতে গিয়ে বাইকটি উঠে যায় কাজে থাকা পণ্য সামগ্রী ও শ্রমিকদের উপর৷আর সেখানেই গুরুতরভাবে আহত হন একজন শ্রমিক,বাইক চালক সহ বাইক আরোহী৷
অপরদিকে এই দুর্ঘটনাটি সংঘটিত হওয়ার পর স্থানীয় প্রত্যক্ষদর্শীরা উত্তেজিত হয়ে পড়েন৷উনারা ক্রেশার মালিকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসেন৷ প্রতিবাদকারী পথ অবরোধ কারীদের বক্তব্য চুড়াইবাড়ি থানা এলাকায় ৮ নং জাতীয় সড়কের পাশে বৈধ ও অবৈধ ভাবে অজস্র পাথর ভাঙ্গার ক্রেশার মেশিন বসানো হয়েছে৷


এই ক্রেশার মেশিন গুলি বসানোর ফলে একদিকে রাস্তার পাশে পাথর বোঝাই লরি দাঁড়িয়ে থাকে৷ অপরদিকে ক্রেশার মেশিন স্থাপনের রাজমিস্ত্রির কাজ জাতীয় সড়কের উপর করা হয়৷ আর তাতে প্রতিনিয়ত পথচারী থেকে শুরু করে যাত্রীরা যানবাহন নিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন৷ তাই স্থানীয় জনগণ ক্রেশার মেশিনের হাত থেকে পথচারী ও যাত্রীদের বাঁচাতে স্থায়ী সমাধানের জন্য রাজ্যের একমাত্র সড়ক পথ ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের খেরেংজুড়ি এলাকায় পথ অবরোধ করে বসেন৷টানা কয়েক ঘণ্টা পথ অবরোধের ফলে রাস্তার উভয় পাশে যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ির দীর্ঘ লাইন লেগে যায়৷অবশেষে চুড়াইবাড়ি থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে বলে আশ্বস্ত করলে উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করেন৷ এখন দেখার বিষয় রাজ্যের পরিবহন দপ্তর ব্যস্ততম রাজ্যের একমাত্র ৮ নং জাতীয় সড়কের উপর এরকম যানজট ও ক্রেশার মেশিনের রাজমিস্ত্রির মসলা বানানোর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে?
সোমবার আসাম আগরতলা জাতীয় সড়কের তেলিয়ামুড়া থানা এলাকার বড়মুড়া ইকোপার্ক সংলগ্ণ এলাকায় একটি বাস ও মারুতির মধ্যে সংঘর্ষে ১ জন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ ওই রাস্তা দিয়ে যাওয়া অন্যান্য যানবাহন গুলি দুর্ঘটনার পর পর সেখানে দাঁড়িয়ে পড়ে৷ তারাই দ্রুত খবর পাঠান দমকল বাহিনীকে৷খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ এ ব্যাপারে পুলিশ একই মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ প্রাথমিক তদন্তে জানা গেছে বাস এবং মারুতি গাড়ি উভয়ই দ্রুতবেগে চলছিল৷বড়মুড়া ইকোপার্ক এর সামনে এসে পৌঁছলে চালকরা নিমন্ত্রণ রক্ষা করতে পারেনি৷ এর ফলে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ বাধে৷ তাতেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top