News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে কিছুটা নিয়ন্ত্রণে করোনা তবে নিশ্চিন্ত হওয়ার কারণ নেই, বলেছে চিকিৎসক মহল
Image

রাজ্যে কিছুটা নিয়ন্ত্রণে করোনা তবে নিশ্চিন্ত হওয়ার কারণ নেই, বলেছে চিকিৎসক মহল

আগরতলা, ৯ নভেম্বর (হি.স.)৷৷ করোনা-প্রকোপ ত্রিপুরায় আপাতত কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে৷ আজ সোমবার করোনায় আক্রান্ত হয়ে কেউ প্রাণ হারাননি৷ নতুন আক্রান্তের সংখ্যা মাত্র ২৬ জন৷ তবে নিশ্চিন্ত হওয়ার কোনও কারণ আছে বলে মনে করছে না চিকিৎসক মহল৷


আজ সারা ত্রিপুরায় ১,৫৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ২৬ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ অন্যদিকে, আজ ৪৪ জন করোনাক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এখন পর্যন্ত ত্রিপুরায় ৩১,৫৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ২৯,৯৮৬ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন৷ ফলে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ১,১৭৫ জন৷ এদিকে, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৫৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন৷

ত্রিপুরায় মৃতের হার ১.১৩ শতাংশ৷ তেমনি, আক্রান্তের হার ৬.৫৮ শতাংশ৷ কিন্তু সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.১৩ শতাংশ৷ করোনা মোকাবিলায় ত্রিপুরায় ৪,৭৯,০১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top