News Flash

  • Home
  • Uncategorized
  • হরিয়ানার উপনির্বাচনে জয়ী কংগ্রেস
Image

হরিয়ানার উপনির্বাচনে জয়ী কংগ্রেস

চণ্ডীগড়, ১০ নভেম্বর (হি.স.): হরিয়ানা উপনির্বাচনে জয়ী কংগ্রেস । হরিয়ানার বরোদা বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী ইন্দুরাজ নারওয়ালের কাছে হেরের যান অলিম্পিক পদক জয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্ত।  বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন যোগেশ্বর। এই নিয়ে দ্বিতীয়বার ভোটে হারলেন তারকা কুস্তিগীর।

গতবছর সেপ্টেম্বরে যোগেশ্বর বিজেপিতে যোগ দেন। বরোদা আসনেই তিনি প্রথমবার নির্বাচনে হারেন কংগ্রেসের কৃষাণ হুডার কাছে। গত এপ্রিলে হুডার মৃত্যুর পর উপনির্বাচনে লড়ার সুযোগ এসে যায় যোগেশ্বরের সামনে। তবে এবারও তিনি জিততে পারলেন না।

হারের পর যোগেশ্বর বলেন, ‘আমার মধ্যে কিছু খামতি নিশ্চই রয়েছে, যার জন্য আমি মানুষের আস্থা অর্জন করতে পারিনি। হারের প্রকৃত কারণ বলা মুশকিল, তবে এটা জনতার আদেশ। আমি কঠোর পরিশ্রম করেছি। তবে আরও কঠোর পরিশ্রম করতে হবে। আমি বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাচ্ছি।’

বরোদা আসনে হার স্বীকার করে হরিয়ানার বিজেপি সভাপতি ওমপ্রকাশ ধানকর টুইট করেন, ‘বরোদা আসনটি কংগ্রেসের দখলে ছিল। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করে পরিবর্তনের সুযোগটা কাজে লাগাতে পারিনি। আসনটি কংগ্রেসের দখলেই থেকে গেল।’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top