News Flash

  • Home
  • Uncategorized
  • চুরাইবাড়িতে রেললাইনে রক্তাক্ত অবস্থায় যুবক উদ্ধার, বাধারঘাট স্টেডিয়ামে মিলল নিখোঁজ ছাত্রের মৃতদেহ
Image

চুরাইবাড়িতে রেললাইনে রক্তাক্ত অবস্থায় যুবক উদ্ধার, বাধারঘাট স্টেডিয়ামে মিলল নিখোঁজ ছাত্রের মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৮ নভেম্বর৷৷ চোরাইবাড়ি থানার পুলিশ রবিবার সকালেচুরাইবারি রেললাইন সংলগ্ণ এলাকা থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে৷ সংবাদ সূত্রে জানা গেছেরবিবার সকালে চোরাই বলে থানার পুলিশের কাছে খবর আসে রেল লাইন সংলগ্ণ এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ পড়ে রয়েছে৷ স্থানীয় লোক প্রেমতলা দমকল বাহিনীকে খবর দেন৷খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷


কদমতলা হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন৷ রেললাইন থেকে উদ্ধার করা ব্যক্তিকে এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি৷ কিভাবে রেললাইনে ওই ব্যক্তির পরে রইলো সে সম্পর্কে তথ্য ধারণের জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে তাকে কেউ মারধর করে রেললাইনের ওপর ফেলে দিয়েছে৷ রেললাইন থেকে এক ব্যক্তি দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷


এদিকে, রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বাধারঘাট স্টেডিয়ামে এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত ছাত্রের নাম সায়ন দাস গুপ্ত৷ তার বাড়ি ধলাই জেলার আম বাসায়৷সে আগরতলায় কবিরাজ টিলা সুকলে একাদশ শ্রেণীতে পড়াশোনা করত৷ বাধারঘাট এর কেশব সংঘ এলাকায় সে ভাড়া থাকতো৷ শনিবার সকালে ভাড়াবাড়ি থেকে সে বের হয়ে যায়৷ তারপর থেকে ভাড়া বাড়িতে ফিরে আসেনি৷ বিষয়টি ভাড়া বাড়ির মালিক তার মাকে জানান৷ তার মা এ ব্যাপারে থানায় নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন৷ রবিবার সকালে দর্শকদের মেমোরিয়াল স্টেডিয়ামে তার মৃতদেহ দেখতে পাওয়া যায়৷


দশরথ দেব মেমোরিয়াল স্টেডিয়ামের কর্মীরা ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে৷মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়৷এ ব্যাপারে প্রাথমিকভাবে পুলিশ অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এর পেছনে অন্য কোনো কারণ আত্মগোপন করে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷একাদশ শ্রেণির ছাত্রের আত্মহত্যা সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে৷এর পেছনে বড় ধরনের কোনো রহস্য আত্মগোপন করে রয়েছে বলে অনেকেই আশঙ্কা করছেন৷ পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top