News Flash

  • Home
  • Uncategorized
  • মঙ্গলবার বিহারে ভোটের ফলাফল, ভাগ্য জানা যাবে ৩,৭৫৫ জন প্রার্থীর
Image

মঙ্গলবার বিহারে ভোটের ফলাফল, ভাগ্য জানা যাবে ৩,৭৫৫ জন প্রার্থীর

পাটনা, ৯ নভেম্বর (হি.স.): গত শনিবার বিহারে শেষ হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এবার ভোটগণনার অপেক্ষা। ভাগ্য জানা যাবে ৩,৭৫৫ জন প্রার্থীর। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল আটটা থেকে শুরু হবে ভোটগণনা, প্রথমেই পোস্টাল ব্যালট গণনা হবে। তারপরই ইভিএম-এর ভোট গণনা হবে। ভোটগণনার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বিহারের মুখ্য নির্বাচন কমিশনার এইচ আর শ্রীনিবাস জানিয়েছেন, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য ৫৯ কোম্পানি আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ৫৫টি গণনা কেন্দ্রে ভোটগণনা হবে।


বিহারে এবার তিন-দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। গত ২৮ অক্টোবর প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে, দ্বিতীয় ও তৃতীয় দফার ভোটগ্রহণ হয়েছে যথাক্রমে ৩ এবং ৭ নভেম্বর। ২৪৩ সদস্যের বিহার বিধানসভায় ৩৮টি আসন তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত। আগামী ২৯ নভেম্বর শেষ হচ্ছে বিহারের বর্তমান বিধানসভার মেয়াদ। গত ২৮ অক্টোবর প্রথম দফায় বিহারের ১৬টি জেলার (উগ্র-বাম অধ্যুষিত জেলাগুলিতেও) ৭১টি বিধানসভা আসনে হয়েছে ভোটগ্রহণ। দ্বিতীয় দফায়, ৩ নভেম্বর ১৭টি জেলার ৯৪টি বিধানসভা আসনে হয়েছে ভোটগ্রহণ। তৃতীয় দফায়, ৭ নভেম্বর ১৫টি জেলার ৭৮টি বিধানসভা আসনে হয়েছে ভোটগ্রহণ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top