News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা প্রেসক্লাবের ঐতিহাসিক ভোট সম্পন্ন
Image

আগরতলা প্রেসক্লাবের ঐতিহাসিক ভোট সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ এসেম্বলি শক্তি দেখাতে পারল না৷ আগরতলা প্রেস ক্লাব নির্বাচনে বেশিরভাগ আসনই ছিনিয়ে নিয়েছে ফোরাম৷ সামান্য ভোটের ব্যবধানে সভাপতি পদ হারালেও অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে জয় ফোরাম-কে শক্তি যোগাবে বলেই মনে হচ্ছে৷ আজ আগরতলা প্রেস ক্লাবে ঐতিহাসিক ভোট সম্পন্ন হয়েছে৷ সভাপতি পদে সুবল কুমার দে এবং সম্পাদক পদে প্রণব সরকার বিজয়ী হয়েছেন৷


আগরতলা প্রেস ক্লাব নির্বাচনে ২২ জন প্রার্থী আজ প্রতিদ্বন্দ্বিতা করেছেন৷ মোট ভোটার ছিলেন ২৮৮ জন৷ তাঁদের মধ্যে ২৮৭ জন এদিন মতাধিকার প্রয়োগ করেছেন৷ আগামী দুই বছরের জন্য ভোটার-রা প্রেস ক্লাব পরিচালন কমিটি বাছাই করেছেন৷ সেভ আগরতলা প্রেস ক্লাব তথা এসেম্বলি অফ জার্নালিস্ট-র প্যানেলে প্রার্থী ছিলেন সভাপতি পদে সুবল কুমার দে, সহ-সভাপতি পদে অরুন নাথ, সম্পাদক পদে জয়ন্ত দেবনাথ, সহ-সম্পাদক পদে রাজেশ কর, কোষাধ্যক্ষ পদে আর কে তরুনজিৎ সিং এবং সদস্য পদে মিহির লাল সরকার, মানুষ আচার্য, প্রণব ঘোষ, কমল চৌধুরী এবং দুলাল চক্রবর্তী৷ অন্যদিকে ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রটেকশন অফ মিডিয়া কমিউনিটি প্যানেলে প্রার্থী ছিলেন সভাপতি পদে ফোরাম সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জয়ন্ত ভট্টাচার্যী, সম্পাদক পদে প্রণব সরকার, সহ সম্পাদক পদে দেবব্রত চক্রবর্তী ও রমাকান্ত দে, কোষাধ্যক্ষ পদে দিপন্ত মজুমদার, রঞ্জন রায়, সুপ্রভাত দেবনাথ, প্রবীর দাস এবং অনির্বাণ দেবনাথ৷
আজ প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে খুবই অল্প ব্যবধানে জয়ী হয়েছেন সুবল কুমার দে৷ মাত্র আট ভোটের ব্যবধানে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জয়ন্ত ভট্টাচার্য্যকে পরাজিত করেছেন৷ তবে, সম্পাদক পদে ভাল ব্যবধান রেখে জয়ী হয়েছেন প্রণব সরকার৷ তিনি ৫৬টি ভোটের ব্যবধানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জয়ন্ত দেবনাথকে পরাজিত করেছেন৷ এদিকে, সহসভাপতি পদে অরুণ নাথ ৪১টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন৷


এদিকে, সহ সম্পাদক পদে রমাকান্ত দে ১৫৫টি ভোট এবং দেবব্রত চক্রবর্তী ১৪০টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন৷ কোষাধ্যক্ষ পদে তপন মজুমদার মাত্র ১৫টি ভোটের ব্যবধানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আর কে তরুণজিৎ সিংকে পরাজিত করেছেন৷ অন্যদিকে কার্য্যকরী সদস্য হিসেবে মিহির লাল সরকার, রঞ্জন রায়, প্রবীর দাস, কমল চৌধুরী এবং মনিষ আচার্যী বিজয়ী হয়েছেন৷
এদিকে, আজ নির্বাচন শুরু হওয়ার আগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগরতলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে৷ সভায় প্রেসক্লাবের আয় ব্যয়ের হিসাব নিকেশ ও সম্পাদকীয় প্রতিবেদন পেশ করা হয়েছে৷ এদিনের সভায়, সাংবাদিকরা নিজেদের বক্তব্য রেখেছে সম্পাদকীয় প্রতিবেদনের উপর৷ প্রেসক্লাবের সমালোচনার পাশাপাশি সাংবাদিক ও সংবাদ মাধ্যমের মানোন্নয়নে একাধিক প্রস্তাবও রেখেছেন তারা৷
এদিন, দুপুর একটা থেকে আগরতলা প্রেসক্লাবে নির্বাচন শুরু হয়েছিল৷ রাত প্রায় সাড়ে নয়টা নাগাদ রিটার্নিং অফিসার বরিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী ফলাফল ঘোষণা করেছেন৷ তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনায় সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন৷
এবারে আগরতলা প্রেসক্লাব নির্বাচন ইতিহাস রচনা করেছে৷ এই ভোটকে ঘিরে উন্মাদনা এবং অপপ্রচার অতীতের সমস্ত নির্বাচনকে ছাপিয়ে গিয়েছে৷ তবে, জারিজুরি করে নির্বাচনে জয়ী হওয়া যায় না, তা প্রমাণিত হয়েছে৷ শুধু তাই নয়, এই নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলের প্রত্যক্ষ মদতও কার্য্যত ব্যর্থ হয়েছে৷ কারণ, দ্বিচারিতা করে ভোট বৈতরণি পাড় হওয়ার দিন এখন ফুরিয়ে এসেছে৷ তা আগরতলা প্রেসক্লাব নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে৷ এই নির্বাচন বুঝিয়ে দিয়েছে, নীতি এবং আদর্শ থেকে বিচ্যুতির ফলাফল শূণ্য হয়৷ কারণ, গ্রহণযোগ্যতাই ভোটের বাক্সে এবার প্রতিফলিত হয়েছে বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top