News Flash

  • Home
  • Uncategorized
  • ডিব্রুগড়ে আসাম মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ড, আইসিইউতে মর্মান্তিক মৃত্য শিশুর
Image

ডিব্রুগড়ে আসাম মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ড, আইসিইউতে মর্মান্তিক মৃত্য শিশুর

ডিব্রুগড় (অসম), ৯ নভেম্বর (হি.স.) : উজান অসমের ডিব্রগড়ে আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় আইসিইউতে চিকিৎসাধীন এক শিশুর মর্মান্তিক মৃত্যুতে শোক ও চাঞ্চল্য বিরাজ করছে। রবিবার রাতে সংঘটিত ঘটনায় মাতৃ ও শিশু পরিচর্যা বিভাগের পাশাপাশি আইসিইউয়ের বিস্তর ক্ষতি হয়েছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, গতকাল মধ্যরাতে আকস্মিক আগুনের সূত্রপাত হয় আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃ ও শিশু পরিচর্যা বিভাগে। চোখের পলকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আইসিইউতে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় আইসিইউ। ফলে আইসিইউয়ে ভেন্টিলেশন সাপোৰ্টে বিদ্যমান একটি শিশু শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মৃত্যুবরণ করে। অন্যদিকে তৎক্ষণাৎ ওই ওয়ার্ডের অন্য শিশুদের অন্যত্র স্থানান্তর করেন কর্তব্যরত হাসপাতাল কর্মী ও ডাক্তাররা।

অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে অগ্নিনিৰ্বাপক বাহিনী উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ সকালে হাসপাতালে অসুস্থ শিশুদের অভিভাবকরা জানান, আচমকা সংঘটিত অগ্নকাণ্ডের ঘটনায় আতঙ্কে দিশাহারা হয়ে তাঁরা এদিক ওদিক ছুটোছুটি করতে থাকেন। বৈদ্যুতিক গোলযোগের দরুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top