News Flash

  • Home
  • Uncategorized
  • বিমান বাংলাদেশ বন্ধ রাখছে ঢাকা-কলকাতা রুটের পরিষেবা
Image

বিমান বাংলাদেশ বন্ধ রাখছে ঢাকা-কলকাতা রুটের পরিষেবা

ঢাকা, ৯ নভেম্বর (হি. স.) : কলকাতা রুটে অনির্দিষ্টকালের জন্য বিমান পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার থেকে এই  বিমান চলাচল বন্ধ থাকবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে একই রুটে চলাচলকারী বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার পক্ষ থেকে এখনও পরিষেবা চালিয়ে যাওয়া নিয়ে কিছু জানানো হয়নি।

কিন্তু আচমকাই কেন ঢাকা-কলকাতা-ঢাকা রুটে বিমান চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত, তা নিয়ে কোনও ব্যাখ্যা দেয়নি বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। সূত্রের খবর, গত ১ নভেম্বর থেকে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে বিমান পরিষেবা চালুর পর থেকেই যাত্রী সঙ্কটে ভুগছিল বাংলাদেশ বিমান। ভারত সরকার এখনও পর্যটক ভিসা না দেওয়ায় ঢাকা-কলকাতা রুটে তেমন যাত্রী হচ্ছে না। পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় চিকি‍ৎসার জন্যও বাংলাদেশিরা কলকাতার পরিবর্তে চেন্নাইকেই বেছে নিচ্ছেন। পাশাপাশি কলকাতা থেকেও বাংলাদেশে আসা যাত্রী সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাই ঢাকা-কলকাতা রুটে বিমান পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘ আট মাস ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল বন্ধ ছিল। অবশেষে দুই দেশে গত ২৮ অক্টোবর ‘এয়ার বাবল’ চুক্তির মাধ্যমে ফের বিমান চলাচল শুরু হয়। ঢাকা-কলকাতা, ঢাকা-দিল্লি, ঢাকা-চেন্নাই ও চট্টগ্রাম-চেন্নাই রুটে বিমান পরিষেবা শুরু হয়। প্রাথমিকভাবে সপ্তাহে দু’দেশের মধ্যে ৫৬টি ফ্লাইট চলাচল শুরু হয়েছে। বাংলাদেশের সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশের পক্ষ থেকে ঢাকা-কলকাতা, ঢাকা-দিল্লি ও ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট চালানো হচ্ছে। তিন রুটে সপ্তাহে তিনটি করে বিমান চালাচ্ছে সংস্থাটি। এর পর আচমকাই ঢাকা-কলকাতা রুটে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top