News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলার বাজারগুলিতে পলিব্যাগ বিরোধী অভিযানে নামল প্রশাসান
Image

আগরতলার বাজারগুলিতে পলিব্যাগ বিরোধী অভিযানে নামল প্রশাসান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে শনিবার রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারে প্লাস্টিক বিরোধী অভিযান চালানো হয়৷ অভিযান চালিয়ে বেশ কয়েকটি দোকানে প্লাস্টিকের ক্যারি ব্যাগ পাওয়া যায়৷ নিষিদ্ধ করা সত্ত্বেও প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করার দায়ে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে৷ মহকুমা প্রশাসনের এক প্রতিনিধি দল শনিবার এই অভিযান চালান৷


অভিযান চালানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা প্রশাসনের আধিকারিক আশিস বিশ্বাস জানান প্লাস্টিকের ক্যারি ব্যাগ বহুদিন আগেই নিষিদ্ধ করা হয়েছে৷ মাঝেমধ্যেই প্রশাসনের তরফ থেকে এ ধরনের অভিযান চালানো হয়৷ করা হচ্ছে বলে প্রশাসনের কাছে অভিযোগ আসে৷ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনের তরফ থেকে শনিবার অভিযান চালানো হয়৷ অভিযান চালিয়ে যথারীতি বেশ কয়েকটি দোকানে প্লাস্টিকের ক্যাশব্যাক পাওয়া যায়৷

রাজশাহী সহ সকল স্তরের জনগণকে পুনরায় সতর্ক করে দিয়ে বলা হয়েছে প্লাস্টিকের ক্যারি ব্যাগ কোন ভাবেই ব্যবহার করা যাবে না৷ প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার আইনত নিষিদ্ধ৷সরকারি নির্দেশ অমান্য করে কোনো ব্যবসায়ী কিংবা কোন ব্যক্তি প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কিংবা ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এমনকি আর্থিক জরিমানা করা হবে৷এ ধরনের অভিযান রাজধানী আগরতলা শহরের বিভিন্ন বাজার সহ অন্যান্য স্থানে অব্যাহত থাকবে বলেও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top