News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও আক্রান্ত সংবাদমাধ্যম বিভিন্ন সংগঠনের প্রতিবাদ
Image

আবারও আক্রান্ত সংবাদমাধ্যম বিভিন্ন সংগঠনের প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর/আগরতলা, ৭ নভেম্বর৷৷ উদয়পুরের রাজারবাগ মোটরস্ট্যান্ডে রাজ্যের একটি প্রভাতী সংবাদপত্রের বাণ্ডিল গাড়ি থেকে নামিয়ে রাস্তায় ফেলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় উঠেছে৷
সাংবাদিকদের বিভিন্ন সংগঠন যেমন নিন্দা জানিয়েছে তেমনি শাসক দল বিজেপিও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে এই ঘটনার পেছনে গভীড় ষড়যন্ত্র রয়েছে৷ এদিকে, এই ঘটনার নিন্দা জানিয়ে অলিম্বে দোষীদের গ্রেপ্তারের দাবীতে সরব হয়েছে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট, ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি সহ বিভিন্ন সংগঠন৷


ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শনিবার রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে ডেপুটেশন প্রদান করল অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট৷ এই ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়৷ অন্যথায় রাজ্যজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয় অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট এর তরফে৷ এধরনের আক্রমণ রাজ্যে পূর্বে কখনো সংবাদমাধ্যমের উপর আসেনি৷ সেই ঘটনার বিরুদ্ধে আর কে পুর থানায় মামলা করা হলেও দুপুর পর্যন্ত দুষৃকতীকে আটক করেনি পুলিশ৷ শনিবার আগরতলা প্রেসক্লাবে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট কতৃক আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তীব্র নিন্দা জানান চেয়ারম্যান সুবল কুমার দে৷ তিনি বলেন, এধরনের গুন্ডাবাহিনী গণতন্ত্র রাষ্ট্রে শুভা পায় না৷ তবে রাজ্যের সংবাদমাধ্যম এটা কখনো মেনে নেবে না বলে জানান তিনি৷ রাজ্য সংবাদ মাধ্যম ২৪ ঘন্টা অপেক্ষা করবে৷ ২৪ ঘন্টার মধ্যে যদি প্রশাসন শনিবারের ঘটনার অভিযুক্তের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী ৯ নভেম্বর অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট সংবাদপত্রের উপর আক্রমণের প্রতিবাদে কি ধরনের পদক্ষেপ নেবে তার সিদ্ধান্ত হবে৷

এদিকে, প্রতিবাদে গর্জে উঠল ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি৷ ফোরামের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনার সাথে যুক্তদের গ্রেপ্তারের দাবিতে ছুটে যায় রাজ্য পুলিশের সদর দপ্তরে৷ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের অনুপস্থিতিতে ডেপুটেশান প্রদান করা হয় অতিরিক্ত ভারপ্রাপ্ত মহানির্দেশক সৌমিত্র ধরের নিকট৷ দাবি জানানো হয় অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের৷ ফোরামের তরফে প্রনব সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদয়পুরের ঘটনার তিব্র নিন্দা জানান৷ তিনি বলেন, এই ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে৷ তিনি আরও জানান এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিসের ভারপ্রাপ্ত মহানির্দেশকের সাথে কথা হয়েছে৷ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে৷ এই ধরনের ঘটনা কোনভাবেই বরদাস্ত করা হবে না৷ সহসাই অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে ফোরামের নেতৃত্ব সহ সদস্যরা রাস্তায় নেমে আন্দোলন করবে বলেও জানান তিনি৷ তিনি আরও বলেন সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা চলবে না৷


পরবর্তী সময় ফেরামের এক প্রতিনিধি দল ছুটে যান উদয়পুর ঘটনাস্থলে৷ সেখানে গিয়ে কথা বলেন রাজারবাগ স্ট্যান্ডের কার্যকর্তাদের সাথে৷ ঘটনার বিষয়ে অবগত হন৷ পরে তারা উদয়পুর মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক ও গোমতী জেলার জেলা পুলিশ সুপার লাকি চৌহানের সাথে দেখা করেন এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান৷
অন্যদিকে, রাজ্যের একটি প্রভাতী দৈনিক পত্রিকা গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া, তা নষ্ট করার অভিযোগ উঠেছে৷ এই অভিযোগ পাওয়ার পরেই দলগতভাবে এবিষয়ে খোঁজখবর নেওয়া হয়৷ বিজেপি-র প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা নিজেও এবিষয়ে খোঁজ-খবর নিয়েছেন৷ এই ঘটনার পেছনে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে৷ এটা সামান্য ঘটনা নয়৷ সাধারণ ঘটনাও নয়৷ এর পেছনে একটা গভীর চক্রান্ত রয়েছে৷ বিশেষ কিছু উদ্দেশ্যকে সামনে নিয়ে এই কাজগুলি করা হয়েছে৷ এই খবর পাওয়ার পর বিজেপি গোমতী জেলার সভাপতি তিনি এবিষয়ে খোঁজ-খবর নিয়েছেন৷ সংশ্লিষ্ট থানায় আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন তিনি৷ এলাকার কার্যকর্তাদের সঙ্গে কথা বলেছে বিজেপি প্রদেশ কমিটি৷ প্রাপ্ত খবরের ভিত্তিতে সুনিশ্চিত এই ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে৷ শনিবার বিজেপি প্রদেশ কার্যালয় সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন বি জে পি র মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য৷ বিজেপি-র পক্ষ থেকে দাবি জানানো হয় এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তি বা ব্যক্তি সমষ্টিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার৷ পুলিশকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য বলেন তিনি৷ গণতান্ত্রিক উপায়ে যেকেউ আন্দোলন করতে পারে৷ কিন্তু এই দিনের ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না৷ সেজন্যই বিজেপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকরী দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আরক্ষা প্রশাসনের কাছে৷ সুস্থ সমাজ গঠনে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান বিজেপি-র মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top