News Flash

  • Home
  • Uncategorized
  • কমলা হ্যারিসের সাফল্য যুগান্তকারী, টুইটে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী
Image

কমলা হ্যারিসের সাফল্য যুগান্তকারী, টুইটে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি. স.): মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইসপ্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। শনিবার গভীর রাতে টুইট করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের টুইট বার্তায় লিখেছেন, কমলা হ্যারিসকে আন্তরিক অভিনন্দন। তাঁর সাফল্য যুগান্তকারী। সমগ্র ইন্ডিয়ান-আমেরিকানদের জন্য তিনি গর্বের মুহূর্ত তৈরি করেছেন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তৈরি হওয়া শক্তিশালী সম্পর্ক তাঁর সহযোগিতা ও নেতৃত্বের আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে।


উল্লেখ করা যেতে পারে শনিবার কমলা হ্যারিসকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কমলাকে ভারতকন্যা হিসেবে অভিহিত করেছিলেন তিনি। পাশাপাশি ভারত সরকারের কাছে তিনি দাবি জানিয়েছিলেন যাতে করে কমলাকে বৃহৎ সম্বর্ধনা ও অভিবাদন দেওয়া হয়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top