News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের স্বার্থে সবাইকে একত্রিত হওয়ার সময় এসেছে : বাইডেন
Image

দেশের স্বার্থে সবাইকে একত্রিত হওয়ার সময় এসেছে : বাইডেন

ওয়াশিংটন, ৭ নভেম্বর (হি.স.): দেশের স্বার্থে সবাইকে একত্রিত হওয়ার সময় এসেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অত্যন্ত কঠিন ছিল, শান্ত থাকতে হবে আমাদের সকলকে। মার্কিন মুলুকের জনগণের উদ্দেশে এই অবদানই রাখলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। একইসঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে বাইডেন জানিয়েছেন, এই দৌড়ে আমরাই জয়লাভ করতে চলেছি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। অনেকটাই পিছিয়ে ট্রাম্প। কিন্তু, ভোটের পূর্ণাঙ্গ ফলাফল এখনও পর্যন্ত ঘোষণা হয়নি।


আমেরিকার সময় অনুযায়ী শুক্রবার জো বাইডেন বলেছন, ‘দেশের স্বার্থে আমাদের সবাইকে একত্রিত হওয়ার সময় এসেছে। আমাদের শান্ত থাকতে হবে। আমাদের থামানোর চেষ্টা করা হবে, কিন্তু এমনটা আমি হতে দেব না। গণতন্ত্রের প্রতি আমাদের আস্থা রয়েছে, রাজনীতির প্রধান উদ্দেশ হল দেশের স্বার্থে কাজ করা। আমরা বিরোধী হতে পারি, শত্রু নই। আমরা আমেরিকান।’ বাইডেন আরও বলেছেন, ‘সংখ্যাই আমাদের সমস্ত গল্প বলে দিচ্ছে, আমরাই এই দৌড়ে জয়লাভ করতে চলেছি।’

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top