News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে আরও দুই কোভিড আক্ৰান্তের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ১৯১
Image

মণিপুরে আরও দুই কোভিড আক্ৰান্তের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ১৯১

ইমফল, ৮ নভেম্বর (হি.স.) : গত ২৪ ঘণ্টায় মণিপুরে আরও দুই কোভিড আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে কোভিডে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৯১। নিহতদের একজন পশ্চিম ইমফলের ৪৭ বছর বয়সি পুরুষ এবং অপরজন ৮৬ বছরের মহিলার ইমফলে অবস্থিত রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (রিমস)-এ মৃত্যু হয়েছে বলে রাজ্যের স্বাস্থ্য দফতরের অতিরিক্ত অধিকর্তা ডা. খইরম শশীকুমার মানগাং জানিয়েছেন।

তিনি আরও জানান, মণিপুরে গত ২৪ ঘণ্টায় ৮৫ জন পুরুষ এবং ৭৪ জন মহিলা সহ মোট ১৫৯ জন সাধারণ নাগরিক এবং সাতজন নিরাপত্তা বাহিনীর জওয়ানকে কোভিড পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। তাঁদের নিয়ে মণিপুরে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৮৯১। এছাড়া রাজ্যে গতকাল রাত পর্যন্ত ৩৪২ জনকে সুস্থ করে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। সুস্থ হয়েছেন মোট ১৬,০৯২ জন। রাজ্যে আরোগ্যের হার ৮০.৯০ শতাংশ। স্বাস্থ্য দফতরের অতিরিক্ত অধিকর্তা ডা. খইরম শশীকুমার মানগাং আরও জানান, মণিপুরে এখনও ৩,৬০৮ সক্ৰিয় কোভিড রোগী রয়েছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top