News Flash

  • Home
  • Uncategorized
  • সীমানা সমস্যা নিয়ে মিজোরাম সরকারকে কেন্দ্রের দ্বারস্থ হতে পরামর্শ মুখ্যমন্ত্রীর
Image

সীমানা সমস্যা নিয়ে মিজোরাম সরকারকে কেন্দ্রের দ্বারস্থ হতে পরামর্শ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৬ নভেম্বর (হি.স.)৷৷ দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর লঙ্ঘন শোভনীয় নয়৷ উত্তর ত্রিপুরা জেলার ফুলডুঙশেই গ্রাম নিজেদের অংশ দাবি করে মিজোরামের ভূমিকায় এমনই মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর পরামর্শ, সীমানা নিয়ে কোনও আপত্তি থাকলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারস্থ হওয়া উচিত৷ কারণ, সীমানা সংক্রান্ত সমস্যার সমাধানে শুধুমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক্তিয়ার রয়েছে৷ তিনি মিজোরামের মুখ্যমন্ত্রীকে সকলকে সাথে নিয়ে চলার পরামর্শ দিয়েছেন৷


গত কিছুদিন ধরে মিজোরাম ত্রিপুরার ফুলডুঙশেই গ্রাম নিজেদের অংশ দাবি করে দুই রাজ্যের সম্পর্কে উষ্ণতা বাড়িয়ে দিয়েছে৷ অন্যদিকে অসমের সাথেও সীমানা নিয়ে মিজোরাম ঝঞ্ঝাট শুরু করেছে৷ পরিস্থিতি এতটাই জটিল রূপ নিয়েছে, অসম-মিজোরাম সীমান্তে কেন্দ্রীয় এসএসবি মোতায়েন করতে হয়েছে৷
আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মিজোরামের ভূমিকা নিয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন৷ তাঁর কথায়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সীমান্ত সমস্যার নিস্পত্তি করে৷ ফলে, মিজোরামের সাথে অসম কিংবা ত্রিপুরার সীমানা নিয়ে কোনও সমস্যা হলে তার সমাধানও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকই করবে৷ তাই তাঁর পরামর্শ, সীমানা সমস্যা সমাধানে মিজোরাম কেন্দ্রের দ্বারস্থ হোক৷

তাঁর মতে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সীমানা নিয়ে দুই রাজ্যের ঝগড়া অশোভনীয়৷ সে-ক্ষেত্রে নতুন করে সীমানা নির্ধারণের জন্য কেন্দ্রের কাছে আবেদন রাখুক মিজোরাম, পরামর্শ দেন তিনি৷ তাঁর আবেদন, প্রত্যেক রাজ্য যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় থেকে তাকে আরও শক্তিশালী করুক৷ তাঁর দাবি, সীমানা নিয়ে ত্রিপুরার তরফে কোনও সমস্যা নেই৷ তিনি মনে করেন, সমগ্র দেশ আমাদের৷ তাই কোথাও যেতে আমাদের বাধা নেই৷ সাথে তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরে ৩৭০ এবং ৩৫-এ ধারা বিলুপ্ত করে সেখানেও সমগ্র দেশবাসীর অধিকার প্রতিষ্ঠা করেছেন৷


মুখ্যমন্ত্রীর বক্তব্য, ব্রু শরণার্থীদের ত্রিপুরায় বসবাসের সুযোগ করে দিয়ে রাজ্যবাসী উদার মানসিকতার পরিচয় দিয়েছেন৷ তাই তিনি সমগ্র ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন৷ সাথে তিনি মিজোরামের মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন, রাজ্যের প্রধান ব্যক্তি হিসেবে সকলকে সাথে নিয়ে চলতে হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top