News Flash

  • Home
  • Uncategorized
  • অফিসারদের নৈতিকতা ও মূল্যবোধের পাঠ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের
Image

অফিসারদের নৈতিকতা ও মূল্যবোধের পাঠ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ অফিসারদের নৈতিকতা ও মূল্যবোধের পাঠ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ তারা দায়িত্ব ভুলে গেলে মানুষ আস্থা হারাবেন, সতর্কতার সুরে একথা জোর দিয়ে বলেন তিনি৷ মূলতঃ পশ্চিম জেলা পুলিশ সুপারের সাংবাদিক সেম্মেলনকে তোতাপাাখীর বুলি হিসেবে ইঙ্গিতে বোঝাতে গিয়ে মানিক সরকার এভাবেই কটাক্ষ করেছেন৷


পশ্চিম জেলার পুলিশ সুপার গতকাল সাংবাদিক সম্মেলন করে অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে বলে যে দাবি করেছেন তা খন্ডন করে দিলেন৷ তিনি বলেন থানায় মামলা হলে আক্রমণকারীরা পাল্টা হুমকি দিচ্ছে৷ পুলিশকে একই রকম ভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ মহিলা শিশু এর থেকে রেহাই পাচ্ছে না৷
আইনজীবীরা সওয়াল জবাব করতে গিয়ে আদালত চত্বরে আক্রান্ত হচ্ছে৷ এই পরিস্থিতিতে যেসমস্ত হিসেব-নিকেশ দেওয়া হচ্ছে তা সঠিক নয়৷ প্রতিশ্রুতি রক্ষা করছে না সরকার৷ শাসক দলের অন্দরে এখন প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ এখন ক্ষোভ ঘরে বাইরে৷ এর থেকে মুখ ঘুরিয়ে নিতেই এধরনের প্রচেষ্টা বলে অভিযোগ বিরোধী দলনেতা মানিক সরকারের৷ পুলিশ অফিসার দায়িত্ব সঠিক ভাবে পালনে ব্যর্থ হলে মানুষ বিশ্বাস হারাবে৷ সময় এসেছে যোগ্য ভূমিকা নেওয়ার৷

পুলিশ অফিসারকে দিয়ে সরকার যে স্টেটমেন্ট জনগণের সামনে উপস্থিত করলো এতে পুলিশকে হাস্যস্কর করে তোলা হয়েছে৷ এক্ষেত্রে অফিসার দায়ী নন৷ তিনি উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ প্রতিপালন করেছেন৷ ২০১৮ সালের তেসরা মার্চ ভোট গণনার দিন দুপুর থেকে রাজ্যজুড়ে সন্ত্রাস শুরু হয়েছে৷ সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা আক্রান্ত হয়েছেন৷ ১৭ জন সিপিএম কর্মী-সমর্থক খুন হয়েছেন এখনো পর্যন্ত৷ শুক্রবার এক প্রতিক্রিয়ায় এই অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা মানিক সরকার৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top