News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার প্রকোপেও আগরতলা আইসিপি দিয়ে পণ্য আমদানি স্বাভাবিক ছিল, কমেছে যাত্রী আসা-যাওয়া
Image

করোনার প্রকোপেও আগরতলা আইসিপি দিয়ে পণ্য আমদানি স্বাভাবিক ছিল, কমেছে যাত্রী আসা-যাওয়া

আগরতলা, ৬ নভেম্বর (হি. স.)৷৷ করোনা-র প্রকোপ মোকাবিলায় দেশজুড়ে লকডাউন প্রভাব ফেলেছে সর্বত্রই৷ বহু প্রাণ রক্ষা করা গেছে ঠিকই, কিন্তু বাণিজ্যে প্রভাব কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবেই৷ তবে, করোনা মহামারীর মাঝেও স্বাস্থ্যকর্মী, আরক্ষা কর্মী-র পাশাপাশি প্রশাসনিক আধিকারিক-রাও কর্তব্যে অবিচল ছিলেন৷ তার প্রমান মিলেছে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাণিজ্যিক আদান-প্রদানে৷ লকডাউন-র পূর্বে এবং পরে বাংলাদেশের সাথে বাণিজ্যে তেমন কোন প্রভাব পড়েনি৷ কারণ, সামান্য ঘাটতি রেখে বাংলাদেশ থেকে ত্রিপুরায় পণ্যের আমদানি-র পরিমান প্রায় কাছাকাছিই ছিল৷ শুধু, যাত্রী আসা-যাওয়ায় অনেকটা ফারাক দেখা যাচ্ছে৷


ল্যান্ড পোর্ট অথরিটির ম্যানেজার দেবাশীষ নন্দী জানিয়েছেন, করোনা মহামারীর মাঝেও ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাণিজ্যিক আদান-প্রদানে কোন ব্যাঘাত ঘটতে দেওয়া হয়নি৷ তাই, বাংলাদেশ থেকে পণ্য আমদানি প্রায় স্বাভাবিক রয়েছে৷ তিনি জানান, ২০১৯-২০ অর্থ বছরে বাংলাদেশ থেকে ত্রিপুরায় ৫৮৫.৫৪ কোটি টাকা মূল্যের পণ্য আমদানি হয়েছে৷ তেমনি, ০.৩৭৪ কোটি টাকার পণ্য ত্রিপুরা থেকে রফতানি হয়েছে৷ তাঁর কথায়, গত অর্থ বছরে ১৩৩৬৬টি গাড়িতে বাংলাদেশ থেকে পণ্য এসেছে৷ সেই তুলনায় ৫টি গাড়িতে বাংলাদেশে পণ্য রফতানি হয়েছে৷ সাথে যোগ করেন, বাংলাদেশ থেকে ১ লক্ষ ৭২ হাজার ৭৩৮ জন ত্রিপুরায় এসেছেন এবং ১ লক্ষ ৫৫ হাজার ৪১৫ জন ত্রিপুরা থেকে বাংলাদেশে গিয়েছেন৷


একইভাবে লকডাউন চলাকালীন সময়ে বাংলাদেশের সাথে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাণিজ্যিক আদান-প্রদান এবং যাত্রীদের আসা-যাওয়ার তথ্য দিয়েছেন তিনি৷ দেবাশীষবাবু বলেন, গত ২৪ মার্চ থেকে ৩১ অক্টোবর করোনা-র প্রকোপে লকডাউন-এ আইসিপি দিয়ে পণ্য আমদানি রফতানি বন্ধ ছিল৷ তেমনি কোন যাত্রী বাংলাদেশ থেকে আসতে পারেননি৷ কিন্তু, ত্রিপুরায় অবস্থানরত বাংলাদেশী নাগরিক দেশে ফিরে গিয়েছেন৷ ওই সময়ে ১৫৫ জন যাত্রী বাংলাদেশে ফিরে গেছেন৷ তাঁর কথায়, এপ্রিল থেকে পণ্য আমদানি শুরু হয়েছে ঠিকই৷ কিন্তু, বাংলাদেশে এপ্রিল ও মে দুই মাস ত্রিপুরা থেকে পণ্য রফতানি বন্ধ ছিল৷ এপ্রিল মাসে বাংলাদেশ থেকেও কোন যাত্রী ত্রিপুরায় আসতে পারেননি৷ কারণ, সীমান্ত দিয়ে যাতায়াতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিধিনিষেদের কারণে বাংলাদেশে অবস্থানরত ত্রিপুরার নাগরিক দেশে ফিরতে পারেননি৷ তবে, বাংলাদেশী নাগরিক-রা প্রতিনিয়ত দেশে ফিরে গেছেন৷
আইসিপিই-র রিপোর্ট অনুযায়ী এপ্রিল থেকে ত্রিপুরায় বাংলাদেশের পণ্য আমদানি শুরু হলেও শুধু জুন ও জুলাই মাসে ত্রিপুরা থেকে বাংলাদেশে পণ্য রফতানি হয়েছে৷ তাতে দেখা যাচ্ছে, চলতি অর্থ বছরে অক্টোবর পর্যন্ত আগরতলা আইসিপি দিয়ে বাংলাদেশ থেকে ত্রিপুরায় ২৩৬.৮১ কোটি টাকার পণ্য আমদানি এবং ০.৯৩ কোটি টাকার পণ্য রফতানি হয়েছে৷ তেমনি, ১১৪৫ জন বাংলাদেশ থেকে ত্রিপুরায় এসেছেন এবং ২০৩২ জন ত্রিপুরা থেকে বাংলাদেশ গিয়েছেন৷


দেবাশীষ বাবু জানিয়েছেন, করোনা মহামারীর মাঝে আইসিপি-তে পরিষেবা চালু রাখতে গিয়ে প্রচুর কর্মী এবং বিএসএফ ও কাস্টমস-র আধিকারিক-রা সংক্রমিত হয়েছেন৷ তবে, স্বাস্থ্যবিধি বজায় রাখার সবরকম ব্যবস্থা করা হয়েছিল৷ আইসিপি-তে স্যানিটাইজ করা, কর্তব্যরত সীমান্তরক্ষি বাহিনী-র জওয়ানদের পিপিই কিট প্রদান, স্যানিটাইজার, মাস্ক বিলি করা, সবই নিয়ম মেনে পালন করা হয়েছে৷ তাঁর দাবি, বাংলাদেশ থেকে আসা পণ্যবাহী গাড়িগুলি স্যানিটাইজ করার ব্যবস্থা হয়েছে৷ কারণ, পণ্যবাহী গাড়ি-র মাধ্যমে করোনা-র সংক্রমণ ছড়াতে পারে, সেই আশঙ্কা থেকে সমস্ত সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top