News Flash

  • Home
  • Uncategorized
  • বাঁশ দিয়ে তৈরি মোমবাতি বাজারজাতকরণের সূচনা
Image

বাঁশ দিয়ে তৈরি মোমবাতি বাজারজাতকরণের সূচনা

আগরতলা, ৬ নভেম্বর (হি.স.)৷৷ বাঁশ দিয়ে প্রদীপ তৈরি হয়েছে ত্রিপুরায়৷ আজ স্ব-সহায়ক গোষ্ঠীর তৈরি ওই প্রদীপ বাজারজাতকরণের সূচনা করলেন মুখ্যমন্ত্রী৷ অভিনব ওই আবিষ্কার দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তিনি৷ ওই সৃষ্টির জন্য স্ব-সহায়ক গোষ্ঠীর প্রশংসা করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আজ সত্যিকার অর্থেই প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকাল স্লোগান সফলতা অর্জন করেছে৷ তাই তিনি চাইছেন, আলোর উৎসব দীপাবলিতে পরিবেশ বান্ধব এই প্রদীপ আলোকিত করুক সমগ্র ত্রিপুরাকে৷


সিপাহিজলার নলছড় এলাকায় স্ব-সহায়ক গোষ্ঠী বাঁশ দিয়ে প্রদীপ তৈরি করেছে৷ মহিলাদের দ্বারা পরিচালিত ওই স্ব-সহায়ক দল বিভিন্ন আকৃতির প্রদীপ তৈরি করে রীতিমতো চমক দিয়েছে৷ ওই প্রদীপের কলা-কৌশলী এতটাই আকর্ষণীয় যে ক্রেতাদের টানতে অসুবিধা হবে না বলে মনে করা হচ্ছে৷ ওই স্ব-সহায়ক গোষ্ঠীর জনৈক সদস্যা জানিয়েছেন, বাঁশের উপর বিভিন্ন ধরনের নকশা তৈরি করা হয়েছে৷ তার ভেতরে মোম দিয়ে সলতে রাখা হয়েছে৷ ওই মোম গলে গেলেও পুনরায় ব্যবহারযোগ্য থাকবে প্রদীপটি৷ তিনি বলেন, ৬০ টাকা থেকে ৯০ টাকা পর্যন্ত দর নির্ধারিত করা হয়েছে একেকটি মোমবাতির৷ যেমন আকার সেই অনুপাতেই দাম নির্ধারিত হয়েছে৷ তাঁর বক্তব্য, চাহিদা অনুযায়ী উৎপাদনে আমরা সক্ষম৷


এদিন সচিবালয়ে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে বাঁশের প্রদীপ বাজারজাতকরণের সূচনা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, স্থানীয় শিল্পীরা পরিবেশবান্ধব প্রদীপ তৈরি করেছেন৷ সারা রাজ্যে ওই প্রদীপ ব্যবহৃত হবে৷ ওই প্রদীপ তৈরিতে স্ব-সহায়ক গোষ্ঠীগুলিকে উৎসাহ দেওয়া এবং অর্থনৈতিক সাহায্যের হাত বাড়িয়ে দেবে ত্রিপুরা সরকার৷
মুখ্যমন্ত্রীর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাঁশের প্রতি আরও বেশি নজর দিতে বলেছেন৷ তাই বাঁশকে বনজ সম্পদের তালিকা থেকে বের করে দেওয়া হয়েছে৷ ফলে এখন বাঁশ বিক্রির জন্য বন দফতরের অনুমোদনের প্রয়োজনীয়তা নেই৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বয়ং ব্যাম্বো মিশনের নজরদারি রাখছেন৷
মুখ্যমন্ত্রীর দাবি, কর্মসংস্থান এবং পরিবেশ বান্ধব হিসেবে বাঁশ একটি ব্যতিক্রমী উপাদান৷ কারণ, খুব অল্প সময়ে বাঁশ পরিপূর্ণ আকার ধারণ করে৷ সেই বাঁশ কেটে ব্যবহারের পর পুনরায় বাঁশ উৎপন্ন হয়ে যায়৷ তাতে বাঁশ দিয়ে শিল্প স্থাপন যথেষ্ট লাভজনক বলে দাবি করেন তিনি৷


তাঁর আরও দাবি, ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার পর স্ব-সহায়ক গোষ্ঠীগুলি দারুণভাবে উন্নতি করতে শুরু করেছে৷ কারণ, লাভজনক প্রমাণিত না হলে বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তে প্রত্যেকেই প্রতিযোগিতায় নেমেছে৷ তাতে স্ব-সহায়ক গোষ্ঠী লাভের মুখ দেখতে শুরু করেছে৷ তাঁর কথায়, বাঁশের মোমবাতি বিকল্প পণ্য হিসেবে প্রতিষ্ঠা পাবে৷ তেমনি, স্ব-সহায়ক গোষ্ঠীর উন্নতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে কর্মসংস্থান বাড়বে৷
এদিকে, আজ মুখ্যমন্ত্রীকে আঁখের তৈরি গুড় উপহার দিযেছে একটি স্ব-সহায়ক গোষ্ঠী৷ এছাড়া ত্রিপুরায় তৈরি জ্যাম মুখ্যমন্ত্রীকে উপহার দেওয়া হয়েছে৷ তিনি ওই পণ্যগুলি বাজারজাতকরণে বাঁশের প্যাকেট ব্যবহারের পরামর্শ দিয়েছেন৷ এদিন তিনি বলেন, বাঁশ দিয়ে জলের বোতল, বিসুকট, চাল তৈরি হয়েছে৷ এখন মোমবাতিও তৈরি হয়ে গেছে৷ আগামীদিনে বাঁশ দিয়ে আরও অভিনব পণ্যের আবিষ্কার হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷ তাতে তিনি নিশ্চিত, প্লাস্টিকের ব্যবহার বন্ধ হয়ে যাবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top