News Flash

  • Home
  • Uncategorized
  • সিসি ক্যামেরার দৌলতে দুই বাইক চোর গ্রেপ্তার
Image

সিসি ক্যামেরার দৌলতে দুই বাইক চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর এলাকায় বাইক চুরির ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে৷ পরিস্থিতি মোকাবেলায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে৷ শহরের বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে৷ এইসব সিসি ক্যামেরা দিয়ে চোরদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷


সম্প্রতি রাজধানী আগরতলা শহর এলাকা থেকে যেসব বাইক চুরি হয়েছে সেইসব বাইকের নম্বর অনুযায়ী চোরদের পাকা করার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷এধরনের প্রয়াস নিয়ে দুই চোরকে রামনগর এলাক থেকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷

এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে সদরের এসডিপিও চিরঞ্জিত চক্রবর্তী জানান তদন্তের স্বার্থে তাদের নাম আপাতত প্রকাশ করা হবে না৷ আরও তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ এই চক্রে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে বলেও জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক৷মহকুমা পুলিশ আধিকারিক জানান শহর এলাকায় যেসব সিসিটিভি লাগানো হয়েছে সেগুলি র ফুটেজ দেখে সনাক্তঃ করার চেষ্টা চালানো হচ্ছে৷ তাতে সাফল্য মিলবে বলেও তিনি আশা ব্যক্ত করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top