News Flash

  • Home
  • Uncategorized
  • বীরগঞ্জে ধৃত তিন এনএলএফটি জঙ্গি সহযোগী রিমান্ডে
Image

বীরগঞ্জে ধৃত তিন এনএলএফটি জঙ্গি সহযোগী রিমান্ডে

আগরতলা, ৫ নভেম্বর (হি.স.)৷৷ চাঁদার নোটিশ দেওয়ার অভিযোগে ত্রিপুরায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এনএলএফটি-র তিন সহযোগীকে পুলিশ গ্রেফতার করেছে৷ তাঁদের পাঁচদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ৷ আদালত ধৃতদের তিনদিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে৷ সম্প্রতি ত্রিপুরায় জঙ্গিদের চাঁদার নোটিশকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে৷


এ-বিষয়ে গোমতি জেলার বীরগঞ্জ থানার ওসি সুব্রত বর্মন জানিয়েছেন, গত ২২ অক্টোবর স্থানীয় বাজার সম্পাদককে এনএলএফটি জঙ্গিরা চাঁদার নোটিশ পাঠিয়েছিল৷ তিনি এ-বিষয়ে থানায় অভিযোগ করেছিলেন৷ সুব্রতবাবু সাথে যোগ করেন, একইভাবে অমরপুর মহকুমায় চেলাগাং, মাগুরা এবং ডলুমা গ্রামে চাঁদার নোটিশ পাঠানো হয়েছে৷ তাই, চাঁদার নোটিশ পাওয়ার অভিযোগের ভিত্তিতে বীরগঞ্জ থানা থেকে ১৫ কিমি দূরত্বে অবস্থিত লাকড়ি দোকান এলাকায় অভিযান চালিয়ে অমৃত জমাতিয়াকে নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে৷ বীরগঞ্জ থানার ওসি-র কথায়, অমৃতের কাছ থেকে চাঁদার নোটিশ পাঠাতে এবং জঙ্গিদের সাথে যোগাযোগ রাখতে ব্যবহৃত মোবাইল উদ্ধার হয়েছে৷


সুব্রতবাবু বলেন, ধৃত জঙ্গি সহযোগী অমৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও দুজনের হদিশ পেয়েছে৷ তারাও অমৃতকে চাঁদার নোটিশ পাঠাতে সাহায্য করেছে৷ তিনি বলেন, নিতাইহরি জমাতিয়া এবং মঙ্গল কিশোর জমাতিয়াকে ডালাক গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে৷ পাঁচদিনের পুলিশ রিমান্ড চেয়ে ওই তিনজনকেই আদালতে সোপর্দ করেছে পুলিশ, বলেন তিনি৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top