News Flash

  • Home
  • Uncategorized
  • অভয়নগরে জলাশয়ে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ
Image

অভয়নগরে জলাশয়ে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার অভয়নগরে পশু হাসপাতাল সংলগ্ণ এলাকার জলাশয় থেকে গত রাতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷সংবাদ সূত্রে জানা যায় রাত একটা নাগাদ স্থানীয় লোকজন পশু হাসপাতাল সংলগ্ণ এলাকার জলাশয় এক ব্যক্তিকে পড়ে যেতে দেখেন৷


সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন রা অভয়নগর পুলিশ আউট পোস্ট এবং দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে দমকল বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷অভয়নগর পশু হাসপাতাল সংলগ্ণ এলাকার জলাশয় থেকে দমকল বাহিনীর জওয়ানরা রাতে এক ব্যক্তির দেহ উদ্ধার করে৷ দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ জলাশয় থেকে মৃতদেহটি উদ্ধার করা হলেও তাকে শনাক্ত করা যায়নি৷


রাতে জলাশয় থেকে মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে হয়তো অত্যধিক মদ্যপান করে যাওয়ার সময় পা ফসকে জলাশয়ে পড়ে গেছে ওই ব্যক্তি৷ এর ফলে তার মৃত্যু হয়েছে৷ তবে এটি অস্বাভাবিক মৃত্যু নাকি কোন হত্যাকাণ্ড তা নিয়েও নানা গুঞ্জন শুরু হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top