News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর সাথে আইপিএফটির মন্ত্রী ও বিধায়কদের বৈঠক
Image

মুখ্যমন্ত্রীর সাথে আইপিএফটির মন্ত্রী ও বিধায়কদের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ এডিসি নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে বৈঠক করেন আইপিএফটি’র মন্ত্রী ও বিধায়করা৷ বৃহস্পতিবার সন্ধ্যায় মহাকরণে আইপিএফটি’র মন্ত্রী এনসি দেববর্মা, মেবার কুমার জমাতিয়া, বিধায়ক বৃশকেতু দেববর্মা, ধীরেন্দ্র দেববর্মা, প্রশান্ত দেববর্মা, সিন্ধু চন্দ্র জমাতিয়া ও ধনঞ্জয় ত্রিপুরা দেখা করেন৷

আইপিএফটি’র মন্ত্রী বিধায়কদের সাথে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি এবং আসন্ন এডিসি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন৷
প্রসঙ্গত, এডিসি নির্বাচন নিয়ে ইতিমধ্যেই আইপিএফটির এক প্রতিনিধি দল দিল্লীতে বিজেপির শীর্ষ নেতৃত্বদের সাথে আলোচনা করে এসেছেন৷ এরপর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top