News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম জেলায় অপরাধ হ্রাস পেয়েছে, দাবি পুলিশ সুপারের
Image

পশ্চিম জেলায় অপরাধ হ্রাস পেয়েছে, দাবি পুলিশ সুপারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ পশ্চিম ত্রিপুরা জেলায় অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে বলে দাবি করেছেন পশ্চিম জেলা পুলিশ সুপার মানিক দাস৷ বৃহস্পতিবার আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার জানান বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদমাধ্যমে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বলে যে অভিযোগ আনা হয়ে তা সঠিক নয়৷আগরতলা শহর পশ্চিম ত্রিপুরা জেলায় অপরাধপ্রবণতা রাস পড়ার জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে৷ তাতে ইতিমধ্যেই সাফল্য মিলেছে বলেও তিনি দাবি করেছেন৷


বিগত বেশ কয়েক মাসের তথ্য তুলে ধরে পশ্চিম জেলার পুলিশ সুপার জানান পশ্চিম ত্রিপুরা জেলায় অপরাধ প্রবণতা অনেক অনেকটা রাস পেয়েছে৷অপরাধপ্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব না হলেও অপরাধপ্রবণতা যাতে কমানো যায় সেজন্য পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন৷সোশ্যাল মিডিয়ার সংবাদে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা পুলিশ সুপার৷ জেলা পুলিশ সুপার আরও বলেন পুলিশ জনগণের কল্যাণে কাজ করতে সব সময় বদ্ধপরিকর৷ জনগনের সেবায় নিয়োজিত থাকায় পুলিশের কাজ৷তবে তিনি একথা স্বীকার করেন শুধুমাত্র পুলিশের একার চেষ্টায় অপরাধপ্রবণতা সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব নয়৷

পশ্চিম ত্রিপুরা জেলায় অপরাধ প্রবণতা হ্রাস পাওয়ার পেছনে সাধারণ জনগণের ভূমিকা রয়েছে বলে তিনি দাবি করেন৷রাজধানী আগরতলা শহর সর্বত্র অপরাধপ্রবণতা রাজপথে সাধারণ জনগণের কাছ থেকে জেলা পুলিশ সুপার সার্বিক সহযোগিতার আহ্বান করেছেন৷উল্লেখ্য রাজধানী আগরতলা শহর ও শহরতলীর সহ পশ্চিম জেলার বিভিন্ন এলাকায় প্রবণতা বৃদ্ধি পাওয়া সংক্রান্তঃ সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর পুলিশ সুপার নড়েচড়ে বসেছেন৷ গত কিছুদিন ধরে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে৷শহর এলাকার বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা লাগানো হয়েছে৷এইসব সিসি ক্যামেরার ফুটেজ নিয়মিত নজরদারি রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে৷


সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ তাতে সাফল্য মিলবে বলে দাবি করা হয়েছে৷পশ্চিম জেলার পুলিশ সুপার মানিকবাবু অপরাধ প্রবণতা রয়েছে বলে দাবি করলেও আগরতলা শহর ও শহরতলীর এলাকায় প্রায় প্রতিরাতেই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে৷শহরের নিরাপত্তা বলয়ের মধ্যে এ ধরনের ঘটনা ঘটতে থাকায় সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কগ্রস্ত৷ শহর ও শহরতলীর এলাকার মানুষজন অপরাধপ্রবণতা শূন্যের কোটায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top