News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচন : প্রস্তুতি শুরু কংগ্রেসের
Image

এডিসি নির্বাচন : প্রস্তুতি শুরু কংগ্রেসের

আগরতলা, ৫ নভেম্বর (হি.স.)৷৷ এডিসি ভোটের লক্ষ্যে ময়দানে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিয়েছে কংগ্রেস৷ আজ বৃহস্পিতবার আগরতলায় প্রদেশ কংগ্রেসের এক সভা অনুষ্ঠিত হয়েছে৷ ওই সভায় কংগ্রেসের জনজাতি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ ত্রিপুরায় নয়টি জেলায় কংগ্রেসের জনজাতি নেতৃবৃন্দ এডিসি ভোট নিয়ে রণকৌশল নির্ধারণে ঝাঁপিয়ে পড়েছেন৷ এডিসি ভোটে শাসক দল বিজেপি এবং সিপিএমের চূড়ান্ত ভরাডুবি হবে দাবি করেছেন প্রাক্তন বিধায়ক বীরজিৎ সিনহা৷


তিনি বলেন, ত্রিপুরাবাসী টানা ২৫ বছর সিপিএম-কে দেখেছেন৷ গত তিরিশ মাস ধরে বিজেপি-কে দেখে অভিজ্ঞতায় ভরপুর হয়ে গেছেন রাজ্যবাসী৷ তাঁর কথায়, এডিসি পরিচালনায় সিপিএম এবং শাসক জোট শরিক আইপিএফটি পরীক্ষিত৷ তাই, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করবেন, আমরা নিশ্চিত৷ বীরজিৎ সিনহা বলেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্যই ত্রিপুরার জনজাতি অংশের মানুষ এডিসি পেয়েছে৷ জনজাতিদের কল্যাণেই ইন্দিরা গান্ধী এডিসি-র সূচনা করেছিলেন৷ কিন্তু দীর্ঘ সময় ধরে বামেদের অপশাসনে এডিসি এলাকায় কোনও উন্নয়ন হয়নি৷


তেমনি ত্রিপুরায় বিজেপি-র শাসনে মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছে৷ ফলে, বিকল্প শুধুই কংগ্রেস, দৃঢ়তার সাথে বলেন তিনি৷ প্রাক্তন বিধায়কের দাবি, সমস্ত জেলা কংগ্রেসের জনজাতি নেতৃবৃন্দ ইতিমধ্যে এডিসি ভোটের লক্ষ্যে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন৷ তাতে ধারণা করা হচ্ছে, কংগ্রেস এডিসি নির্বাচনে জয়ী হবেই৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top