News Flash

  • Home
  • Uncategorized
  • কিল্লায় পাচারকালে কাঠ বাজেয়াপ্ত
Image

কিল্লায় পাচারকালে কাঠ বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ গোমতী জেলার কিল্লা এলাকা থেকে বনদপ্তর এর কর্মীরা প্রচুর পরিমাণ উদ্ধার করেছেন৷ সংবাদ সূত্রে জানা গেছে কিল্লার বনদপ্তর এর কর্মীরা গোপন সূত্রে খবর পান ওই এলাকায় পাচারকারীরা নিয়ে যাওয়ার চেষ্টা করছে৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে বনদপ্তর এর কর্মীরা কাঠ পাচারকারীদের আটক করার জন্য ওত পেতে বসে থাকেন৷কাঠ পাচারকারীরা যখন কাঠ পাচারের চেষ্টা করছিল তখনই বনদপ্তর এর কর্মীরা হানা দেন৷


বনদপ্তর কর্মীদের দেখতে পেয়ে পাচারকারীরা কাঠ ফেলে পালিয়ে যায়৷ বনদপ্তর এর কর্মীরা ওই সব ফেলে যাওয়া কাঠ উদ্ধার করে৷ তবে পাচারকারীদের জালে তুলতে সক্ষম হয়নি বনদপ্তর এর কর্মীরা৷ বনদপ্তর সূত্রে বলা হয়েছে কিল্লা সহ পার্শবর্তী এলাকায় সংরক্ষিত বনাঞ্চল ধবংস করে প্রতিনিয়ত কাঠ গাছের বিভিন্ন এলাকায় প্রচার করা হচ্ছে৷

বনদস্যুদের ঠেকাতে বনদপ্তর কর্মীদের তৎপরতা অব্যাহত থাকলেও তাদেরকে পাকড়াও করা সম্ভব হচ্ছিল না৷ অবশেষে আজ কিছু কাঠ উদ্ধার করা হলেও বনদস্যুরা পালিয়ে যেতে সক্ষম হয়৷এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top