News Flash

  • Home
  • Uncategorized
  • দশম পড়ুয়া নাবালকের সাথে ব্যর্থ প্রেমের জ্বালায় আত্মঘাতী অষ্টম শ্রেণির নাবালিকা
Image

দশম পড়ুয়া নাবালকের সাথে ব্যর্থ প্রেমের জ্বালায় আত্মঘাতী অষ্টম শ্রেণির নাবালিকা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ নভেম্বর৷৷ ব্যর্থ প্রেমের জ্বালায় অষ্টম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছে৷ মঙ্গলবার গভীর রাতে নিজ ঘরেই আত্মঘাতী হয়েছে নাবালিকা৷ পুলিশ তার মৃতদেহের পাশে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে৷


আত্মঘাতী নাবালিকাকে সিপাহিজলা জেলার চড়িলাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আড়ালিয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আলিমের কনিষ্ঠ কন্যা বলে পরিচয় পাওয়া গেছে৷ আজ বুধবার সকালে ঘরের ভেতরে অষ্টম শ্রেণির ছাত্রী ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতের পরিবারের অভিযোগ, প্রতারণা সহ্য করতে না পেরে তাদের মেয়ে আত্মঘাতী হয়েছে৷
এলাকাবাসীর বক্তব্য, দশম পড়ুয়া এক নাবালকের সাথে ওই নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল৷ তবে তাদের ওই সম্পর্ক সকলে সহজভাবেই নিয়েছিলেন৷ মৃত্যুর আগে ওই নাবালিকা একটি সুইসাইড নোট লিখে রেখে গেছে৷ তাতে বাবা-মা ও ভাই-বোনদের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি তার প্রেমিকের প্রচণ্ড ভালোবাসার বর্ণনা দিয়েছে৷ প্রেমে প্রত্যাখ্যাত হয়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ওই সুইসাইড নোটে উল্লেখ রয়েছে৷

বিশালগড় থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ এদিনই তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ৷ ওই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে৷ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top