News Flash

  • Home
  • Uncategorized
  • বক্সনগরে প্রতিবেশীদের সংঘবদ্ধ সশস্ত্র হামলায় গুরুতর আহত পিতা-পুত্র
Image

বক্সনগরে প্রতিবেশীদের সংঘবদ্ধ সশস্ত্র হামলায় গুরুতর আহত পিতা-পুত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ সিপাহী জলা জেলার বক্সনগর এর দক্ষিণপাড়ায় প্রতিবেশীদের সঙ্গবদ্ধ হামলায় গুরুতর ভাবে আহত হয়েছে পিতা-পুত্র৷ আহত পিতা পুত্রের নাম বাচ্চু মিয়া এবং আসুক মিয়া৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে তারা চিকিৎসাধীন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷


সংবাদ সূত্রে জানা গেছে,প্রতিবেশী নািক মিয়ার সঙ্গে মাত্র দেড় হাজার টাকার লেনদেন নিয়ে ঝগড়ার সূত্রপাত৷লেনদেন নিয়ে ঝগড়ার সূত্রপাত শেষপর্যন্ত রক্তপাতে পরিণত হয়৷ নায়ক মিয়া এবং তার পুত্র সংঘবদ্ধভাবে বাচ্চু মিয়াএবং তার পুত্রের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়৷


ধারালো অস্ত্রের আঘাতে পিতাপুত্র গুরুতরভাবে আহত হয়৷ তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন৷প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷এ ব্যাপারে বক্সনগর থানায় অভিযুক্তদের নামধাম উল্লেখ করে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ৷ গ্রেপ্তার এড়াতে অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে খবর৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top