News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাসহ তিনজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার পৃথক স্থানে
Image

মহিলাসহ তিনজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার পৃথক স্থানে

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি/তেলিয়ামুড়া, ৩ নভেম্বর৷৷ ফাঁসিতে আত্মহত্যা লেগে পৃথক পৃথক স্থানে মৃত্যু ২৷ প্রথম আত্মহত্যাকারী মহিলা মহেশপুরের বাসুকি তাঁতি (৪০) এবং অপর আত্মহত্যাকারী যুবক জুলাইবাসার দেবাশীষ নাথ(১৮)৷ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর দুটি মৃতদেহ তাদের পরিবারের হাতে তুলে দেয় কদমতলা থানার পুলিশ৷
ঘটনার বিবরণে প্রকাশ উত্তর জেলার কদমতলা থানাধীন মহেশপুর গ্রামের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হরেন্দ্র তাতির স্ত্রী বাসুকি তাঁতি(৪০) তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে দিন যাপন করে আসছিলেন৷ মায়ের সাথে সংসারের হাল ধরেছিল বাসুকি দেবীর বড় ছেলে৷ গতকাল বড় ছেলে সকালেই কাজে বেরিয়ে পড়ে৷ ছোট ছোট দুই ছেলে এবং এক মেয়ে মায়ের সাথে বাড়িতেই ছিল৷দুই ছেলে ও এক মেয়ে বিকেলবেলা বাড়ির পাশে খেলতে যায়৷


খেলা থেকে ফিরে এসে তারা দেখতে পায় তাদের মা বাসুকি তাঁতি রান্না ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে৷মায়ের দেহ ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার চেচামেচি করলে আশপাশের জনগণ ছুটে আসেন৷ছুটে আসে বাসুকি তাতির বড় ছেলেও৷ খবর দেওয়া হল কদমতলা থানায়৷ কদমতলা থানার এ এস আই ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে কদমতলা গ্রামীণ হাসপাতালের মর্গে নিয়ে আসেন৷

অপরদিকে কদমতলা থানাধীন বরগোল গ্রাম পঞ্চায়েতের জুলাইবাসার বাসিন্দা দেবাশীষ নাথ(১৮) পিতা মনোরঞ্জন নাথ বাড়ির পাশে একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে৷ পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত আনুমানিক নয়টার দিকে দেবাশীষ ঘর থেকে বাইরে যায়৷ পরিবারের লোকজন ভাবেন হয়ত বাড়ির আশপাশ কোথাও ঘুরতে গিয়েছে৷কিন্তু দীর্ঘ সময় কেটে যাওয়ার পর পরিবারের লোকজন এদিক-ওদিক খোঁজাখুঁজি করে দেখতে পান বাড়ির পাশে একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে দেবাশীষ৷খবর দেওয়া হয় কদমতলা থানাকে৷ কদমতলা থানার এস আই অপু দাস ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে কদমতলা গ্রামীণ হাসপাতালের মর্গে নিয়ে আসেন৷দেবাশীষের পরিবার তরফ থেকে আরো জানা যায়,দেবাশীষ কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলো৷ দীর্ঘদিন থেকে রাত জেগে মোবাইলে ফ্রি ফায়ার গেইম খেলত৷ আর এই গেম খেলা শুরু করার পর থেকে পরিবারের লোকজনদের সাথে ভালোভাবে কথা বার্তা টুকু বলতো না দেবাশীষ৷ সুতরাং পরিবারের প্রাথমিক ধারণা মোবাইলে রাত জেগে গেম খেলার কারণেই হয়তো দেবাশীষ ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ এদিকে কদমতলা থানার পুলিশ পৃথক পৃথক দু’’টি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়েছে৷ পাশাপাশি আজ দুটি মৃতদেহ ময়নাতদন্তের পর তাদের পরিবারের হাতে তুলে দিয়েছে৷তবে কদমতলা থানা এলাকায় একই রাতে পৃথক পৃথক দু’’টি আত্নহত্যায় সুখের ছায়া নেমে এসেছে৷
নেশাগ্রস্ত অবস্থায় নিজের জন্মদাত্রী মা বাবাকে মার- ধোর করে বাড়ি থেকে বের করে দিয়ে নিজের গলায় ফাঁস লাগালো বছর (৩০) -এর এক যুবক৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকার বাসিন্দা মদন দাসের ছেলে শংকর দাস (৩০) নিত্যদিনের মতো নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে নিজের জন্মদাত্রী মা বাবা কে মারধর করে শংকর৷ শংকর মারধোর করে পিতা মদন দাস এবং মাকে বাড়ি থেকে বের করে দেয়৷ তখন বাড়িতে কেউ আর ছিলনা৷ বাড়ির নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে শংকর নিজের গলায় ফাঁস লাগায়৷ তখন বাড়িতে আর কেউ ছিলনা৷ কথায় বলে কু- সন্তান হলেও কু- মাতা কখনোই হয় না৷ তাই মাকে মারলেও ছেলে বাড়িতে একা কি করছে তা দেখার জন্য পার্শবর্তী বাড়ির এক যুবককে শঙ্করের ঘরে পাঠায়৷ তখন পার্শবর্তী বাড়ির ঐ যুবক গিয়ে প্রত্যক্ষ করে শংকর তার নিজ ঘরে ঝুলছে৷ এই ঘটনা প্রত্যক্ষ করে সে চিৎকার চেচামেচি শুরু করে৷ তার চিৎকার চেঁচামেচিতে পার্শবর্তী বাড়ির লোকজন সহ এলাকাবাসীরা একত্রে জড়ো হয়৷ খবর যায় তেলিয়ামুড়া থানায়৷ তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে আসে৷ ময়নাতদন্তের পর মৃত দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বুধবার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top