News Flash

  • Home
  • Uncategorized
  • কাঞ্চনপুরে সড়ক সংস্কারের দাবীতে মোটর শ্রমিকদের অবরোধ, বিক্ষোভ
Image

কাঞ্চনপুরে সড়ক সংস্কারের দাবীতে মোটর শ্রমিকদের অবরোধ, বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ৩ নভেম্বর৷৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর দশদা সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায়৷ সড়কটি সংস্কারের জন্য স্থানীয় জনগণ এবং মোটর শ্রমিকরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন৷ কিন্তু সংশ্লিষ্ট দপ্তর এ ব্যাপারে জরুরি কোনো পদক্ষেপ গ্রহণ করছে না৷ তাতে এই রাস্তায় যাতায়েত করা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে৷ প্রতিদিনই যান দুর্ঘটনা ঘটে চলেছে৷


যানবাহনও ক্ষতিগ্রস্থ হচ্ছে৷ এরই প্রতিবাদে এবং দ্রুত দশদা কাঞ্চনপুর সড়কটি সংস্কারের দাবিতে মোটর শ্রমিকরা মঙ্গলবার ট্রাফিক পয়েন্টের কাছে পথ অবরোধ এবং বিক্ষোভ প্রদশর্ন করেন৷ দীর্ঘক্ষণ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন চলতে থাকে৷ তার ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ তাতে দুভর্োগ চরম আকার ধারণ করে৷ অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন৷


তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন৷ শীঘ্রই কাঞ্চনপুর দশদা সড়কটি মেরামতের উদ্যোগ গ্রহণ করা হবে বলে প্রশাসনের কর্মকর্তা আশ্বাস্ত করেছেন৷ প্রশাসনের কর্মকর্তাদের সুনির্দিষ্ট প্রতিশ্রুতির ভিত্তিতে তারা আপাতত পথ অবরোধ ও বিক্ষোভ আন্দোলন প্রত্যাহার করে নেন৷ তবে জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলন সামিল হবে মনে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top