News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলার রাধানগর পেট্রোল পাম্পে আগুন অল্পেতে রক্ষা
Image

আগরতলার রাধানগর পেট্রোল পাম্পে আগুন অল্পেতে রক্ষা

আগরতলা, ৩ নভেম্বর (হি.স.)৷৷ পেট্রোল পাম্পে শর্ট সার্কিট থেকে আগুনের লেলিহান শিখা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে গোটা রাধানগর এলাকা৷ দমকল কর্মীরা আসার আগেই পাম্পের কর্মীরা আগুন আয়ত্তে নিয়ে আসেন৷


আজ মঙ্গলবার রাজধানী আগরতলার রাধানগর পেট্রোল পাম্পের পাশে বিদ্যুতের তার থেকে শর্ট সার্কিটের ফলে আগুন লেগে যায়৷ সঙ্গে সঙ্গে পাম্পের কর্মীরা দৌড়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন৷ পাম্পের জনৈক কর্মী জানিয়েছেন, আগুন লাগার বিষয়ে দমকলে খবর দেওয়ার অনেকবার চেষ্টা হয়েছে৷ কিন্তু তাদের ফোনে পাওয়া যায়নি৷ এরই মাঝে পাম্পের সমস্ত কর্মী মিলে আগুন আয়ত্তে নিয়ে আসেন৷ অবশ্য দমকল বাহিনীর কাছেও খবর পৌঁছে গিয়েছিল৷ ফলে মহারাজগঞ্জ বাজার থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়েছিল৷

দমকল কর্মী জানিয়েছেন, আগুন নিভে গেছে৷ কোনও ক্ষতি হয়নি৷ শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল৷ প্রসঙ্গত, এদিন বড়সড় দুর্ঘটনার হাত থেকে রাধানগর এলাকা রক্ষা পেয়েছে৷ কারণ, পেট্রোল পাম্পে আগুন ছড়িয়ে পড়লে পুরো এলাকা ছারখার হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top