News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যপালের সাথে সাক্ষাৎ বিজেপির প্রবীন নেতৃত্বের
Image

রাজ্যপালের সাথে সাক্ষাৎ বিজেপির প্রবীন নেতৃত্বের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ রাজ্যের প্রবিন বিজেপি নেতৃত্বদের পক্ষ থেকে এক প্রতিনিধিদল সোমবার রাজভবনে গিয়ে রাজ্যপাল রমেস বৈশ-এর সাথে সাক্ষাৎ করেন৷ রাজ্যপালের সাথে প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে বিজয়ার শুভেচ্ছা বিনিময় হয়৷ এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়৷ প্রতিনিধিদলে ছিলেন প্রবীণ বিজেপি নেতৃত্ব প্রবীর কুমার নাগ, মানিক দাস, পুলক দেবনাথ, সুজিত বানার্জি, তাপস ভট্টাচার্য ও রঞ্জন চন্দ্র দে৷


তবে এইদিন প্রতিনিধি দলে প্রাক্তন প্রদেশ বিজেপি নেতৃত্ব রণজয় দেব থাকার কথা থাকলেও কোন এক কারনে তিনি অনুপস্থিত ছিলেন৷ রাজ্যপালের সাথে সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলের সদস্য সুজিত বানার্জি জানান বিজেপি দলের পরম্পরা মেনে তারা রাজ্যপালকে বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে যান৷ রাজ্যপাল প্রতিনিধি দলের সদস্যরা আগে বিজেপির কোন পদে ছিলেন সেই বিষয়ে খোঁজখবর নেন৷ তাদের সুস্বাস্থ্য কামনা করেন৷


তবে তিনি স্পষ্ট জানান রাজনৈতিক কোন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়নি৷ সাংবাদিকদের এক প্রশ্ণের জবাবে তিনি জানান বিজেপি দলে প্রদেশ সভাপতি কিংবা মুখ্যমন্ত্রী প্রাক্তন হয়ে যান৷ কিন্তু কার্যকরতা মৃত্যুর আগে পর্যন্ত দলের কার্যকর্তা থাকেন৷ আর একজন কার্যকর্তা মানুষের জন্য কতটুকু কাজ করতে পারেন সেটাই ঐ কার্যকর্তার সন্তুষ্টি৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top