News Flash

  • Home
  • Uncategorized
  • বাঁশের যথাযথ ব্যবহারে সমৃদ্ধ হবে রাজ্যের অর্থনীতি : বনমন্ত্রী
Image

বাঁশের যথাযথ ব্যবহারে সমৃদ্ধ হবে রাজ্যের অর্থনীতি : বনমন্ত্রী

আগরতলা, ২ নভেম্বর (হি.স.)৷৷ বাঁশের যথাযথ ব্যবহারে সমৃদ্ধ হবে রাজ্যের অর্থনীতি, দ্ব্যর্থহীন ভাষায় এ-কথা বলেন ত্রিপুরার বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া৷ সারা দেশেই বাঁশের ভীষণ চাহিদা রয়েছে৷ ওই প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ত্রিপুরা৷


সোমবার তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটে ত্রিপুরার দ্বিতীয় ব্যাম্বো ডিপোর শিলান্যাস হয়েছে৷ বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া এর আনুষ্ঠানিক শিলান্যাস করেছেন৷ ব্যাম্বো ডিপোর শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অতুল দেববর্মা, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায়, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অপু গোপ, সমাজসেবী আশিস দেবনাথ, শিল্প ও বাণিজ্য দফতরের সচিব কিরণ গিত্যে, ব্যাম্বো মিশনের অতিরিক্ত মিশন অধিকর্তা মানিকলাল দাস প্রমুখ৷

এদিন ব্যাম্বো ডিপোর শিলান্যাস করে বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, বর্তমান ত্রিপুরা সরকার রাজ্যের সকল অংশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে প্রতিনিয়ত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে৷ রাজ্যের একমাত্র ব্যাম্বো ডিপো রয়েছে কুমারঘাটে৷ আজ চাকমাঘাটে দ্বিতীয় ব্যাম্বো ডিপোর শিলান্যাস করা হয়েছে৷ তিনি বলেন, জনজাতিদের অধিকাংশই বাঁশ চাষের সাথে যুক্ত৷ দূরদূরান্ত থেকে তাঁরা বাঁশ এনে বিক্রি করে নিজেদের জীবিকা নির্বাহ করেন৷ তাঁরা যেন তাঁদের বাঁশের ন্যায্যমূল্য পান তার জন্যই এই ব্যাম্বো ডিপো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে৷ সরকার নির্ধারিত মুল্যে বাঁশ কেনা-বেচা যাবে এই ডিপো থেকে৷ তার ফলে প্রকৃতভাবে উপকৃত হবেন গরিব জনজাতি অংশের মানুষ৷ সারা দেশেই বাঁশের চাহিদা রয়েছে৷

এ রাজ্য প্রাকৃতিক সম্পদে যথেষ্ট পরিপূর্ণ৷ বনমন্ত্রী বিজ্ঞানসম্মতভাবে বাঁশ চাষ ও শিল্পে বাঁশ ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন৷ বাঁশকে যথাযথভাবে ব্যবহার করতে পারলে সমৃদ্ধ হবে রাজ্যের অর্থনীতি৷ সরকারি উদ্যোগে বন দফতর এ বছর ১ কোটি বাঁশের চারা লাগিয়েছে৷ স্ব-উদ্যোগীরা এই চারা ব্যবহার করে হ্যান্ডিক্রাফট, ধূপকাঠি ইত্যাদির কারখানা খুলে রোজগার করতে পারবেন৷


বিধায়ক অতুল দেববর্মা বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, জনজাতি জীবন সভ্যতার সাথে বাঁশ চাষ অঙ্গাঙ্গিভাবে জড়িত৷ খাদ্য থেকে শুরু করে বিভিন্ন কাজে লাগে এই বাঁশ৷ বাঁশের বৈজ্ঞানিক ভাবে ব্যবহার রাজ্যের জনজাতি জীবনের অর্থনৈতিক উন্নতিতে বিশাল ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন৷
শিল্প ও বাণিজ্য দফতরের সচিব কিরণ গিত্যে তাঁর ভাষণে বাঁশ চাষের গুরুত্ব তুলে ধরেন৷ চলতি অর্থবছরে রাজ্যের ২,২০০ হেক্টর জায়গা বাঁশ চাষের অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও তিনি জানান৷ অনুষ্ঠানে ১৬ জন বাঁশ চাষিকে ব্যাম্বো টুল কিট দেওয়া হয়৷ এখানে উল্লেখ্য, এই ব্যাম্বো ডিপো নির্মাণে প্রথম পর্যায়ে পঞ্চাশ লক্ষ টাকা ধার্য করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top