News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও ফুলডুঙশেই নিয়ে ত্রিপুরা ও মিজোরাম সরকারের মধ্যে ঠাণ্ড লড়াই
Image

আবারও ফুলডুঙশেই নিয়ে ত্রিপুরা ও মিজোরাম সরকারের মধ্যে ঠাণ্ড লড়াই

আগরতলা, ২ নভেম্বর (হি.স.)৷৷ আবারো ফুলডুঙশেই নিয়ে ত্রিপুরা ও মিজোরাম সরকারের মধ্যে ঠাণ্ড লড়াই শুরু হয়েছে৷ ফুলডুঙশেইতে টিএসআর মোতায়েন নিয়ে মিজোরাম সরকার আপত্তি জানিয়েছে৷ অবিলম্বে ওই এলাকা থেকে টিএসআর প্রত্যাহার করার জন্য মিজোরাম সরকারের গৃহসচিব ত্রিপুরা সরকারের গৃহসচিবকে চিঠি পাঠিয়েছেন৷ শুধু তা-ই নয়, টিএসআর-এর জন্য বাসস্থান নির্মাণ কাজ বন্ধ করতেও বলেছে মিজোরাম৷ তবে, ত্রিপুরা সরকার ফুলডুঙশেই থেকে টিএসআর প্রত্যাহারে ইচ্ছুক নয়, রাজ্যের গৃহসচিব বি কে সাহুর সাথে কথা বলে এমনটাই মনে হয়েছে৷


প্রসঙ্গত, ত্রিপুরা-মিজোরাম বিতর্কিত সীমান্তে মন্দির নির্মাণকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাঘাত ঘটার আশঙ্কা প্রকাশ করে মিজোরামের মামিত জেলার ফুলডুঙশেই জম্পুই এবং জামুয়ান্টল্যাং এলাকায় সম্প্রতি ১৪৪ ধারা জারি করেছিল জেলা প্রশাসন৷ গত ১৯ এবং ২০ অক্টোবর ত্রিপুরার সংরাঙ্গমা নামে একটি সংস্থা থাইদাওর তাঙে একটি শিবমন্দির নির্মাণের পরিকল্পনা নিয়েছিল৷ তাই ১৬ অক্টোবর থেকেই মামিত জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে দিয়েছিল৷


মামিত জেলা প্রশাসনের ওই আদেশের পরিপ্রেক্ষিতে কঠোর অবস্থান নিয়েছিল ত্রিপুরা সরকার৷ ত্রিপুরা সরকারের অতিরিক্ত সচিব এ কে ভট্টাচার্য মিজোরাম সরকারের গৃহ দফতরের ওএসডি তথা উপ-সচিব ডেভিড এইচ লালথাংলিয়ানাকে মামিত জেলা প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা অত্যন্ত আপত্তিজনক বলে দাবি করে চিঠি পাঠিয়েছিলেন৷ চিঠিতে সাফ জানানো হয়েছিল, ফুলডুঙশেই জম্পুই উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার জম্পুই হিলস আরডি ব্লকের সাবুয়াল ভিলেজ কমিটির অধীনে রয়েছে৷ ত্রিপুরা সরকার বহুকাল আগে পর্যটন দফতরের অধীনে বেটলিংচিপে ওয়াচ টাওয়ার নির্মাণ করেছিল৷ ফলে, ওই এলাকায় মামিত জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি অত্যন্ত আপত্তিজনক৷ তাই, আদেশ সংশোধন করে মামিত জেলা প্রশাসন ত্রিপুরার সীমানায় ১৪৪ ধারা প্রত্যাহার করুক, আবেদন জানিয়েছিলেন তিনি৷ অগ্রাধিকারের ভিত্তিতে ওই পদক্ষেপ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল ত্রিপুরা সরকার৷


ত্রিপুরা সরকারের কড়া অবস্থানে মামিত জেলা প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করেছিল৷ কিন্তু, পুনরায় টিএসআর মোতায়েন নিয়ে আপত্তি জানিয়ে ত্রিপুরার সাথে ঠাণ্ডা লড়াইয়ে নেমেছে মিজোরাম সরকার৷ মিজোরামের গৃহসচিবের সাফ কথা, থাইদাওর তাঙে টিএসআর প্রত্যাহার করা হোক৷ কারণ, মিজোরামের অংশে ওই টিএসআর মোতায়েন রয়েছে৷ পাশাপাশি তাঁদের বাসস্থানের জন্য নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করা হোক, চাইছে মিজোরাম সরকার৷ এ-বিষয়ে ত্রিপুরার গৃহসচিব সরাসরি কোনও মন্তব্য করতে রাজি হননি৷ তবে তাঁর সাথে এ-বিষয়ে কথা বলে মনে হয়েছে, ত্রিপুরা সরকার থাইদাওর তাঙ থেকে টিএসআর প্রত্যাহারে ইচ্ছুক নয়৷ অবশ্য, ওই চিঠির জবাবে ত্রিপুরা সরকার কী পদক্ষেপ নেবে সে-বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি৷ কিন্তু ধারণা করা হচ্ছে, মিজোরামের ওই চিঠির জবাবে আবারো কড়া অবস্থান নেবে ত্রিপুরা সরকার৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top