News Flash

  • Home
  • Uncategorized
  • জিবি হাসপাতালে পানীয় জলের সমস্যা, হেলদোল নেই কর্তৃপক্ষের
Image

জিবি হাসপাতালে পানীয় জলের সমস্যা, হেলদোল নেই কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের বিরুদ্ধে আবারো নানা অভিযোগ উঠেছে৷ রাজ্যের এই প্রধান হাসপাতালে গত চার পাঁচ দিন ধরে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন রোগী ও তাদের পরিবারের লোকজনরা৷ হাসপাতালে বাথরুম এবং শৌচালয় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে৷ এখনো সময় মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়না৷ফলে রোগী এবং তাদের পরিবারের লোকজনকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷


একদিকে করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে আতঙ্কে ভুগছেন রোগীরা৷ পাশাপাশি হাসপাতালে পানীয় জলের সংকট এবং শৌচালয় গুলির এহেন অবস্থায় রোগী ও তাদের পরিবারের লোকজনরা জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন৷ শুধু তাই নয় হাসপাতালের মেঝেতে শুয়ে রোগীদের চিকিৎসা পরিষেবা নিতে হচ্ছে৷এসব বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অবগত থাকলেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন না বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে৷

এদিকে জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন তথা সাংসদ প্রতিমা ভৌমিক গত দু’’দিন আগেও জিবি হাসপাতাল পরিদর্শন করেছেন৷ অথচ তিনি এসব সমস্যা সম্পর্কে অবগত না হয় জিবি হাসপাতাল এর পরিষেবা নিয়ে গর্ব বোধ করেছেন৷হাসপাতালে প্রকৃত সমস্যাগুলি খতিয়ে দেখে সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রোগী ও তাদের পরিবারের লোকজন সহ সাধারন মানুষ জন দাবি জানিয়েছেন৷সমস্যার গোড়াতে না গিয়ে হাসপাতালে পরিষেবা নিয়ে শুধু গালভরা প্রতিশ্রুতি দিলে প্রকৃত সমস্যার সমাধান সম্ভব নয় বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top