News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাক্তন বিধায়ক দেবব্রত কলইয়ের জীবনাবসান
Image

প্রাক্তন বিধায়ক দেবব্রত কলইয়ের জীবনাবসান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ বার্ধক্য জনিত রোগে বহিরাজ্যে প্রয়াত হলেন রাজ্যের এ ডি সি প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য তথা প্রাক্তন বিধায়ক দেবব্রত কলই৷ বহিরাজ্যে চিকিৎসাধীন অবসায় মৃত্যু হয় তাঁর৷ সোমবার দুপুরে বিধানসভায় তাঁর মরদেহ নিয়ে আসা হয়৷ সেখানে প্রয়াত এ ডি সি প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য তথা প্রাক্তন বিধায়ক দেবব্রত কলইকে শ্রদ্ধা জানান বিধানসভার সদস্য ও কর্মীরা৷ শ্রদ্ধা জানান বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস , মুখ্যসচেতক কল্যাণী রায়, মন্ত্রী সান্তনা চাকমা, বিধায়ক ডাঃ দিলিপ দাস , রতন চক্রবর্তী সহ অন্যান্যরা৷ বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস রাজনৈতিক নেতা হিসেবে রাজ্যবাসীর কাছে জনপ্রিয় নেতা ছিলেন৷ রাজ্যবাসীর কাছে এটা এক বড় অভাব৷


প্রয়াত প্রাক্তন বিধায়ক তথা এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবব্রত কলই-এর মরদেহ সোমবার বিকালে নিয়ে যাওয়া হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে৷ সেখানে মৃতের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়৷ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিস্নু দেববর্মণ, বিধায়ক রামপদ জমাতিয়া, প্রদেশ বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা৷ সেখানে প্রয়াত দেবব্রত কলই-র মৃতদেহে দলীয় পতাকা দেওয়ার পাশাপাশি ফুল দিয়ে মৃতের প্রতি শেষ শ্রদ্ধা জানান সকলে৷ পরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে প্রয়াত দেবব্রত কলই-র পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান৷ তিনি বলেন প্রয়াত দেবব্রত কলই জনজাতিদের একজন প্রখর নেতৃত্বের অধিকারি ছিলেন৷ ২০১৬ সালে স্বেচ্ছায় তিনি প্রদেশ বিজেপি কার্যালয়ে এসে বিজেপিতে যোগদান করেন৷ তিনিই প্রথম জনজাতিদের হাতে তৈরি রিসাকে তুলে ধরার বিষয়ে বলেছিলেন৷ মুখ্যমন্ত্রী আরও বলেন দেবব্রত কলই বর্তমানে নেই, কিন্তু তিনি এডিসি-র উন্নয়নের জন্য যে দিশা নির্দেশিকা গুলি তৈরি করেছিলেন, বর্তমান সরকার সেই দিশাতে কাজ করছে৷ আর এই কাজের মাধ্যমে প্রয়াত দেবব্রত কলই-কে ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে স্মরণ করে রাখা হবে৷


রাজ্য বিধানসভার প্রাক্তন সদস্য এবং ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য দেববত কলই এর প্রয়াণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গভীর শোক ব্যক্ত করেছেন৷ এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য একজন জনদরদী দক্ষ নেত’ত্বকে হারালো৷ সকল অংশের মানুষের কাছেই প্রয়াত দেববত কলই-এর জনপ্রিয়তা ছিল৷ দক্ষ প্রশাসক ও সংগঠক হিসাবেও তিনি ছিলেন একজন নিরলস যোদ্ধা৷
মুখ্যমন্ত্রী শ্রীদেব প্রয়াত দেববত কলই-এর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top