News Flash

  • Home
  • Uncategorized
  • খিলপাড়ায় ফাঁসিতে আত্মঘাতী নাবালক
Image

খিলপাড়ায় ফাঁসিতে আত্মঘাতী নাবালক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২ নভেম্বর৷৷ নিজ ঘরেই অভিমানে ফাঁসিতে আত্মহত্যা করে এক নাবালক৷ নাবালকের নাম সজল মিয়া (১৬৷ ঘটনা উদয়পুর গকুলপুর খিলপাড়া টিলা এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায় আজ সকালে বাড়ির অভিভাবকরা সজলের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়৷ বহুবার পরিবারের লোকজনের কাছে মোবাইল ফোনটি ফিরিয়ে দেওয়ার অনুনয় বিনয় করেও মোবাইল ফোন পেতে ব্যর্থ হয়৷ পরিবার সূএে জানা যায় সেই অভিমানে সজল মিয়া আজ সাতসকালে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে৷ সকাল হয়ে গেলেও সজল ঘুম থেকে না ওঠায় তার মা ডাকাডাকি শুরু করে৷ পরে পরিবারের লোকজন ঘরের দরজা খুলে দেখে সজলের নিথর দেহ ঝুলন্ত অবস্থায় আছে৷

সাথে সাথে খবর দেওয়া হয় উদয়পুর দমকল বাহিনীকে৷ ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে টেপানীয়া জেলা হাসপাতালে সজলের দেহ নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে৷ এই মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top