News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তা খারাপ, চিকিৎসার অভাবে মৃত্যু হল শিশুর
Image

রাস্তা খারাপ, চিকিৎসার অভাবে মৃত্যু হল শিশুর

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১ নভেম্বর৷৷ রাস্তার বেহাল দশার দরুন আবারো তিন মাসের এক শিশু বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ মৃত শিশুর নাম খাস্রাং ত্রিপুরা, বাবা উপাসিং ত্রিপুরা, বাড়ি রইস্যাবাড়ি থানার অন্তর্গত চন্দ্র কিশোর পাড়া৷ ঘটনাটি ঘটে শনিবার৷ জানা যায় শুক্রবার লক্ষ্মী পূজোর দিন শিশুটি প্রচন্ড জ্বরে ভুগছিল৷ পরে শিশুর মা, বাবা শিশুটিকে রইস্যাবাড়ি প্রাথমিক হাসপাতালে নিয়ে আসে৷


হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা করে ঔষধ পত্র লিখে ছেড়ে দেন৷ এদিন রাতে শিশুর শরীর সুস্থ থাকলেও পরদিন অর্থাৎ শনিবার দুপুরবেলা আবারো প্রচন্ড মাত্রায় জ্বর আসে৷ সেই সময় পরিবারের লোকজনরা শিশুটিকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসতে চাইলে একমাত্র রাস্তার বেহাল দশার দরুন সময় মত গাড়ির ব্যবস্থা করতে পারি নি৷ যার ফলে বাড়িতেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ উল্লেখ্য গন্ডাছড়া-রইস্যাবাড়ি রাস্তার বেহাল দশার দরুন প্রতি বছর একাধিক শিশু থেকে শুরু করে গর্ভবতী মহিলারা এই ভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ শিশুটির অকাল মৃত্যুতে রইস্যাবাড়ি এলাকা জোরে শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top